ডাকাতির কবলে প্রয়াত বলিউড অভিনেত্রীর বাড়ি
‘সওদাগর’, ‘অনুরাগ’, ‘ম্যায় তুলসি তেরে অঙ্গন কি’ সহ অসংখ্য সাড়াজাগানো ছবিতে অভিনয় করেছেন ষাট ও সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী নূতন। সম্প্রতি ডাকাতের কবলে পড়ে এ অভিনেত্রীর বাড়ি।
শুক্রবার রাত পৌনে চারটা দিকে মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত অভিনেত্রী নূতনের বিলাসবহুল বাড়িতে ডাকাতি করে পালিয়ে যায় ছয় তরুণ। এ সময় বাড়ির মূল্যবান দ্রব্যাদি ও দামী তৈজসপত্র লুঠ করে নিয়ে যায় ডাকাতদল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ঘটনার শুরুতে বাড়ির পাহারায় থাকা নিরাপত্তারক্ষী দিকে পাথর ছুঁড়ে মারে ডাকাতরা। এরপর তাদের আক্রমণ করে বাড়ির ভেতরে প্রবেশ করে তারা। বাড়িতে প্রয়াত এ অভিনেত্রীর ব্যবহৃত দামী তৈজসপত্র ও পাথরের মূর্তি সহ প্রায় এক লাখ মূল্যের জিনিস লুট করে নেয় তারা।
শনিবার ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হামলার কথা স্বীকার করে তারা। পুলিশি জেরার মুখে বাকি দুই সহযোগদের নামও বলেছে ডাকাাত দলের সদস্যরা। মাদক সেবনের জন্য টাকা যোগাড় করতেই এ হামলা চালিয়েছে বলে পুলিশকে জানায় তারা।
বছর তিনেক আগে পরিত্যক্ত এ পাহাড়ি বাংলোর সুইমিং পুলে পাওয়া গিয়েছিলো এক শিশুর মৃতদহ।
