রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে লেজার ভিশনের আট অ্যালবাম
সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন রবীন্দ্রভক্তদের জন্য নিয়ে আসছে আটটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে চারজন শিল্পীর কন্ঠে গাওয়া মোট আটটি একক গানের অ্যালবাম বাজারে প্রকাশ করছেন প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশন। যেখানে থাকছে খায়রুল আনাম শাকিল,ওয়াহিদা রহমান,মাহফুজা হক তুলি ও মহাদেব ঘোষের অ্যালবাম।
‘একটুকু ছোঁয়া লাগে’
জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল এই প্রথম রবীন্দ্রনাথের গান গাইলেন অ্যালবামে। তার সঙ্গে কন্ঠ দিয়েছেন তার সহধর্মিনী কন্ঠশিল্পী মাসুদা আনামকল্পনা। ‘একটুকু ছোঁয়া লাগে’ শিরোনামের এই অ্যালবামটিতে থাকছে রবীন্দ্রনাথের জনপ্রিয় ১৪টি গান রয়েছে। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।
কন্ঠশিল্পী ওয়াহিদা রহমান এর রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম ‘সকরুণ বেণু’। রবীন্দ্রনাথের জনপ্রিয় ৯টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। অ্যালবামটির সংগীতায়োজনকরেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।
‘ভরিলে চিত্ত মম’
কন্ঠশিল্পী মাহফুজা হক তুলি-র রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম ‘ভরিলে চিত্ত মম’। রবীন্দ্রনাথের জনপ্রিয় ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অ্যালবামের সংগীতায়োজনকরেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।
মহাদেব ঘোষ এর ৫টি রবীন্দ্রসংগীতের অ্যালবাম
এ ছাড়াও শ্রোতাদের জন্য প্রকাশিত হচ্ছে কন্ঠশিল্পী মহাদেব ঘোষ এর ৫টি রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম। অ্যালবামগুলি হচ্ছে-‘কৃষ্ণকলি আমি তারেই বলি’,‘আমার সকল দুখেরপ্রদীপ’,‘আমার পরাণ যাহা চায়’,‘হে চিরনূতন’ ও ‘এমন দিনে তারে বলা যায়’। সবগুলো অ্যালবামের সংগীতায়োজনে ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়, ভাস্কর রায়, রাহুল চ্যাটার্জী,দিলীপ রায়, গৌতম দাস ও দৌলতুর রহমান।
