২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি: ভলিউম ২’

শুক্রবার ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি: ভলিউম ২’। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও একই দিনে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 10:03 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

২০১৪ সালে প্রথম সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই এর সিক্যুয়ালের জন্য অপেক্ষা করছিলেন ভক্তরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটলো। অবশেষে শুক্রবার সারাবিশ্বে মুক্তি পাচ্ছে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি: ভলিউম ২’। প্রথম কিস্তির মত এবারের কিস্তির নির্মাতাও জেমস গান। পরিবর্তন হয়নি অভিনয়শিল্পীদের তালিকাও। ক্রিস প্র্যাট, জো সালডানা, ভিন ডিজেল, ডেইভ বাতিস্তা, ব্র্যাডলি কুপারের মতো তারকারা আছেন যথারীতি।

এবারের কিস্তিতে কাহিনির ধারাবাহিকতায় নতুন মিশনে দেখা যাবে গ্যালাক্সি’র গার্ডিয়ানদের। এ যাত্রায় সুপারহিরোরা আরও দুর্ধর্ষ ভূমিকায় আবির্ভূত হবেন । ২০১৬ সালের ডিসেম্বরে টিজার ট্রেইলার উন্মুক্ত হওয়ার পর থেকেই সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। এর চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টস রীতিমত মুগ্ধ করেছে সবাইকে। মাত্র ২৪ ঘণ্টায় ট্রেইলারটি দেখা হয়েছে ৮ কোটি ১০ লাখ বার। এর মধ্য দিয়ে নতুন রেকর্ডও সৃষ্টি হয়েছে। তাই আশা করা হচ্ছে এবারের কিস্তিটিও সাফল্যের নতুন রেকর্ড সৃষ্টি করবে।