২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুবলি অসুস্থ, হাসপাতালে ভর্তি

‘রংবাজ’ সিনেমার মহরত শেষে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2017, 12:41 AM

Updated : 11 Apr 2022, 11:24 PM

শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোঁরায় আলোচিত এই চলচ্চিত্রের মহরত হয়। এ সময় বুবলি অসুস্থতা অনুভব করলে রাত ১০টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় বলে জানান নির্মাতা শামীম আহমেদ রনী।

গ্লিটজকে তিনি বলেন,“বুবলি বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন। মহরত শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।”

রনী বলেন, জ্বরের কারণে বুবলির রক্তচাপ কমে গেছে। ডাক্তাররা বেশ কিছু পরীক্ষা দিয়েছেন এবং কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।”