আসছে ‘হৃদয়ের ভাষা’
বৈশাখ মানেই শ্রোতাদের জন্য নতুন ও পুরোনো শিল্পীদের গানের অ্যালবাম প্রকাশের ধুম পড়ে যায়। সেই ধারাবাহিকতায় এবার বাজারে আসছে সাইফ শুভ’র ‘হৃদয়ের ভাষা’ অ্যালবামটি।
শ্রোতাদের কিছুটা ভিন্ন ধাঁচের গান উপহার দেওয়ার জন্য বৈশাখে কেরিয়ারের প্রথম একক অ্যালবাম প্রকাশ করছেন সাইফ শুভ। প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যানারে এটি বাজারে আসছে। অ্যালবামে থাকছে মোট ৭টি গান। গানগুলোর কথা লিখেছেন বজলুর রহমান বাবু ও সংগীত আয়োজন করেছেন সংগীত পরিচালক রাজন সাহা।
অ্যালবাম প্রসঙ্গে সাইফ শুভ বলেন, “আমার স্বপ্নের প্রজেক্ট হচ্ছে ‘হৃদয়ের ভাষা’ গানের অ্যালবামটি। অনেক সময় নিয়ে, অনেক যত্ন আর শ্রম দিয়ে এই অ্যালবামের কাজ করেছি। আমি শুদ্ধ ও সুস্থ ধারার বাংলা গান নিয়ে বহুদূর এগিয়ে যেতে চাই। আমার প্রত্যাশা অ্যালবামের গানগুলো শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।”
অন্যদিকে অ্যালবামের সংগীত পরিচালক রাজন সাহা বলেন, ‘বাবুর কথায় সাইফ শুভর কন্ঠ আমাকে মুগ্ধ করেছে। শ্রোতামধুর সুর-সংগীত করতে চেষ্টা করেছি । অ্যালবামটিতে সবাই নতুনত্ব খুঁজে পাবেন বলেই আমার প্রত্যাশা।’
