২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যান্সি’র নতুন একক অ্যালবাম ‘শুনতে চাই তোমায়’

বৈশাখে শ্রোতাদের জন্য নতুন উপহার নিয়ে আসছেন কন্ঠশিল্পী ন্যান্সি। বাজারে প্রকাশিত হচ্ছে তার গানের কেরিয়ারের পঞ্চম একক অ্যালবাম ‘শুনতে চাই তোমায়’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 06:43 PM

Updated : 25 Jul 2022, 08:56 PM

অবশেষে নিজের একক অ্যালবামের নাম জানালেন কন্ঠশিল্পী ন্যান্সি। সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হচ্ছে তার নতুন অ্যালবাম ‘শুনতে চাই তোমায়’। মাত্র তিনটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। অ্যালবামে থাকা গানগুলো হচ্ছে- ‘শুনতে চাই তোমায়’,‘আহা!বৃষ্টি’ এবং ‘একসঙ্গে হাঁটবো বৈশাখে’। আ্যালাবামের সবগুলো গান লিখেছেন গীতিকার জাহিদ আকবর। আর গানগুলোর সুর ও সংগীত আয়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। 

অ্যালবাম প্রসঙ্গে ন্যান্সি বলেন,“অ্যালবামের তিনটা গানের বিষয় বৈচিত্র্যে একেবারে অন্যরকম। একটা গানের সঙ্গে অন্য গানের কথায়, সুরে, সংগীতে কোনো মিল নেই। এবারই এই ধরনের গান করলাম। ভিন্নতা শুধু বলার জন্য না, সত্যিই ভিন্নতা রয়েছে গানে। এই অ্যালবামের জন্য অনেক মিশ্র অ্যালবামে গান করিনি। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের র্স্পশ করবে। পাশাপাশি বৈশাখের উৎসবে নতুন কিছু যোগ করবে আমার ‘শুনতে চাই তোমায়’ অ্যালবামটি।”

গীতিকার জাহিদ আকবর বলেন, “ন্যান্সি বরাবরই আমার অনেক প্রিয় একজন কন্ঠশিল্পী। তার গানে আলাদা একটা মুগ্ধতা রয়েছে। অনেক স্বাধীনতা নিয়ে গানগুলো লিখেছি। ইমন চমৎকার সুর ও সংগীত করেছেন প্রতিটি গানেই। আমার বিশ্বাস গানগুলোতে অন্য এক ন্যান্সিকে আবিষ্কার করবেন শ্রোতারা।”

অ্যালবামের গান প্রসঙ্গে ইমন চৌধুরী বলেন,“সকল প্রশংসা সৃষ্টিকর্তার। চমৎকার তিনটি গান হয়েছে এই অ্যালবামে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা রাখছি শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।”