২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমনের ‘আ‌মি তোমার হতে চাই’

‌প্রে‌মিক প্রে‌মিকার মধুর সর্ম্পকের খুনসু‌টির র‌ঙিন মূর্হূতগু‌লো‌ এবং জীবনের ক‌ঠিন বাস্তবতায় র‌ঙিন‌ দিনগুলির ফিকে হয়ে যাওয়া- এরকম জীবনের চরম নাটকীয়তার মু‌খোমুখি হওয়ার গল্পকে উপজীব্য করে নি‌র্মিত হয়েছে মিউ‌জিক্যাল ফিল্ম ‘আ‌মি তোমার হতে চাই’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‌গ্লিটজ প্রতি‌বেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 07:29 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

রোমান্টিক গল্প নিয়ে নির্মাতা মারুফ হাসান প্রেমন নির্মাণ করেছেন মিউজিক্যাল ফিল্ম

‘আ‌মি তোমার হতে চাই’। যেখানে মডেল হিসেবে জুটিবেঁধে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া ও এ.কে আজাদ আদর।

কেরিয়ারের শুরু থেকেই নিরীক্ষাধর্মী ও গল্প নির্ভর মিউজিক্যাল ফিল্ম নির্মাণের মাধ্যমে সকল শ্রেণির দর্শকের নজর কেড়েছেন প্রেমন। গ্লিটজকে তি‌নি ব‌লেন, “আমার এই মিউ‌জিক্যাল ফিল্মে দর্শকরা শ্রু‌তি মধুর গান‌টির কথাগু‌লো অনুভবেব সঙ্গে সঙ্গে একটি গভ‌ীর প্রেমের গল্পও দেখ‌তে পার‌বেন। এছাড়াও এই মিউজিক্যাল ফিল্মটিতে দর্শকরা নতুনত্বের ছোঁয়া পাবেন যা তাদেরকে হতাশ করবে না বলে আমার বিশ্বাস।”

Image
মারুফ হাসান প্রেমন

মারুফ হাসান প্রেমন

“আ‌মি তোমার হ‌তে চাই” গানটি গেয়েছেন হাসান মেহেদী। কন্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা লিখেছেন মেহেদী নিজেই। গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে মিউজিক্যাল ফিল্মের দৃশ্যধারনের কাজ। যা ক্লকওয়ার্কের ব্যানারে নির্মাণ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ক্লকওয়ার্ক ফিল্মস এর নিজস্ব ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি মুক্তি দেওয়া হবে বলে গ্লিটজকে জানিয়েছেন নির্মাতা।

ছবি: নির্মাতার সৌজন্যে।