মুম্বাইয়ের জন্য শাহরুখের কৃতজ্ঞতা!
‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ইত্যাদি সিনেমার বদৌলতে বলিউডে পোক্ত আসন গড়েছেন ‘বলিউড বাদশাহ’ খ্যাত তারকা শাহরুখ খান। সম্প্রতি এক টুইটবার্তায় এ তারকা জানালেন বলিউডে তার ২৫ বছর পূর্তির কথা।
১৯৮০ সালের মেষের দিকে দিল্লি থেকে মুম্বাইতে পাড়ি জমান শাহরুখ খান। সে সময় ‘ফৌজি’ নামের এক টিভি সিরিজের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন এ তারকা। ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রথম সাফল্যের মুখ দেখলেও মিতা ভাষ্মিতের বিপরীতে ‘আহাম্মক’ নামের একটি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ‘রইস’ তারকা।
একে একে বলিউডে পঁচিশটি বছর পার করলেন ‘কিং খান’। ‘ইয়েস বস’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল সে’, ‘দেবদাস’, ‘কাল হো না হো’, ‘কাভি খুশি কাভি গাম’ সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় নানা রকম চরিত্রে দেখা গেছে এ প্রতিভাবান তারকাকে। পেয়েছেন ‘বলিউড বাদশাহ’ এবং ‘কিং খান’ উপাধিও। এবারে নিজেই সে কথা স্মরণ করতে দেখা গেল তাকে।
সম্প্রতি ভারতীয় প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’-এর একটি নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তারকা বলেন, “২৫ বছর ধরে মুম্বাইতে আছি। মুম্বাইয়ের জন্যই এই আমি আজ ‘শাহরুখ খান’ হয়েছি। প্রথমবারের মতো ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’-এর অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে।”
বছরের শুরুতেই মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘রইস’। সামনেই মুক্তি পাচ্ছে আনুশকা শর্মার বিপরীতে এ তারকার নতুন সিনেমা ‘রেহনুমা’। ১১ আগস্ট একই দিনে হলে আসছে অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ও।
