লেখক আয়ুষ্মানের প্রেমে পড়লেন গায়িকা পরিনীতি!
সামনেই মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত নতুন সিনেমা ‘মেরে প্যায়ারি বিন্দু’। সম্প্রতি প্রকাশ পেলো ছবিরি টিজার।
জোরেশোরে চলছে প্রচারণা! অনেক দিন পর আবারও দর্শক মাতাতে আসছেন পরিনীতি চোপড়া। ‘মেরে পেয়ারি বিন্দু’ সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করে আগেই এসেছিলেন আলোচনায়। এবারে টিজারে দেখা গেলো আয়ুষ্মান ও পরিনীতি’র মিষ্টি প্রেমের সুন্দর রসায়ন।
‘মেরে প্যায়ারি বিন্দু’তে আয়ুষ্মানের চরিত্রের নাম অভি আর পরিনীতির চরিত্রের নাম বিন্দু। লেখক অভি’র সঙ্গে গায়িকা বিন্দু’র প্রেম এবং বিচ্ছেদ নিয়ে নির্মত এ ছবির টিজারে সবচেয়ে নজর কাড়ে ‘আভি না যাও ছোড় কার’ গানের সুরটি। পুরনো ঢঙে গাওয়া এ গানটি দর্শকে মনে করিয়ে দেবে কিশোর কুমার কিংবা মেহমুদের কোনো গানের কথা!
এরই মধ্যে পরিনীতর কণ্ঠে এ সিনেমার ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি পেয়েছে দর্শকপ্রিয়তা। টিজার দেখে মনে হতেই পারে এ সিনেমায় গল্পের চমকের চেয়ে হয়ত গানের জাদুতেই বেশি মজবে দর্শক। তবে শেষ পর্যন্ত কী হবে অভি-বিন্দু’র প্রেমের পরিণতি তা দেখতে হবে অপেক্ষায় থাকতে হবে আরও কিছু দিন।
১২ মার্চ সিনেমা হলে মুক্তি পাচ্ছে অক্ষয় রায় পরিচালিত এ সিনেমাটি।
