২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষুদে গানরাজ’য়ের অতিথি অপি করিম

সোমবার থেকে চ্যানেল আইয়ের পর্দায় শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ সিজন-৬’য়ের দ্বিতীয় সেমিফাইনাল রাউন্ড।যেখানে অতিথি হয়ে আসছেন অপি করিম।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 06:57 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

‘ক্ষুদে গানরাজ’ সিজন-৬’য়ের এবারের কিস্তিতে ১৮ জন ক্ষুদে প্রতিযোগী থেকে শীর্ষ ১২ নির্বাচনের লক্ষ্যে শুরু হচ্ছে এবারের আয়োজনের দ্বিতীয় সেমিফাইনাল রাউন্ড। এ রাউন্ড থেকে মূল বিচারক ফেরদৌস আরা এবং এস আই টুটুলের পাশাপাশি অতিথি বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেত্রী ও মডেল অপি করিম। শুধু তাই নয় বিচার দায়িত্বের পাশাপাশি ক্ষুদেশিল্পীদের সঙ্গে বিভিন্ন পরিবেশনাতেও অংশগ্রহণ করবেন তিনি।

দ্বিতীয় সেমিফাইনাল রাউন্ডের ১৮ জন প্রতিযোগিরা হলেন- সাইফ, ঈশিকা, তিলোত্তমা, ঐন্দ্রিলা, অথি, ঐক্য জিৎ, তানিশা, পুষ্পিতা, প্রান্ত, রাইসা, দিয়া, বিজয়, অংকন, ঐশী, সজীব, স্বর্না, সৃজন ও নুসরাত।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী এবং পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। সোমবার রাত ৮টায় চ্যানেল আইয়ের দর্শকরা এই পর্বটি উপভোগ করতে পারবেন।