২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিনেমায় রানি মুখার্জী!

সিদ্ধার্থ পি. মালহোত্রার ‘হিচকি’ সিনেমার মাধ্যমে আবারও অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 07:03 PM

Updated : 11 Apr 2022, 11:05 PM

শেষবার নারী-প্রধান চরিত্রে ‘মরদাঙ্গী’ সিনেময়ায় দেখা গেছে রানিকে। এরপর সন্তান ও পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বলিউডের এক সময়ের ব্যস্ত অভিনেত্রী। এবারে যশ রাজ ফিল্মস-এর ব্যানারে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে রানি বলেন, “আমি বরাবরই ভালো গল্পের জন্য অপেক্ষা করি। চ্যালেঞ্জিং ও আকর্ষনীয় গল্পে অভিনয় করতে চেয়েছি সব সময়। ‘হিচকি’ এমনই একটি গল্প। ‘হেঁচকি’র মতো মানুষের একটি অতি সাধারণ বিষয়, কিন্তু যখন হেঁচকি ওঠে, তখন সামান্য পিছনদিকে হেলে যাই না? আবার এই অতিসাধারন হেচকিই সামনে এগিয়ে দিয়ে কারও জন্য অনেক বড় হয়ে জয়ের কারন তৈরি করে দেয়! এমনই এক অদ্ভূত গল্প নিয়ে এই ছবি।”

সিনেমায় রানির বিপরীতে কে অভিনয় করছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে পরিলাচক সিদ্ধার্থ পি মালহোত্রার সঙ্গে নায়ক সিদ্ধার্থ মালহোত্রার নামের মিল থাকায় অনেকেই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ তারকাকে ভেবে নিয়েছিলেন রানির নতুন ছবির নায়ক হিসেবে!