রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালন?
২০১৬’র জনপ্রিয় সিনেমা ‘কাবালি’র পরিচালক পা রনজিত- এর পরবর্তী ছবিতে রজনীকান্ত-র বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী বিদ্যা বালনকে।
২০১৬’র ব্লকবাস্টার হিট সিনেমা ‘কাবালি’। এতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন তামিল নায়ক রজনীকান্ত। তার বিপরীতে ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘কাবালি’ সিনেমার সরাসরি সিকুয়্যাল না হলেও নতুন এই ছবিতে গ্যাংস্টার ‘কাবালি’র চরিত্রটিতেই দেখা যাবে রজনীকান্তকে। এ ছবিতে অর্থলগ্নি করছেন রজনীকান্তের জামাই ও জনপ্রিয় তামিল নায়ক ধানুশ।
রজনীকান্ত এ মুহুর্তে ব্যস্ত রয়েছেন এস.শঙ্করের ‘টু পয়েন্ট জিরো’ সিনেমার কাজে। এটি ২০১০-এর জনপ্রিয় ছবি ‘এনথিরান’-এর সিকুয়্যাল।
