‘পদ্মাবতী’তে ইতিহাস বিকৃতি ঘটেনি
সঞ্জয় লীলা বনসালী পরিচালিত ‘পদ্মাবতী’ সিনেমাতে কোনো ইতিহাস বিকৃতি ঘটেনি-এই মর্মে একটি ঘোষণা জারি করেছে জয়পুর শ্রী রাজপুত সভা।
ক’দিন আগেই ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ‘পদ্মাবতী’র শুটিং সেটে হামলা, পরিচালক সঞ্জয় লীলা বনসালীকে লাঞ্ছিত করা ও ক্যামেরাসহ শুটিং সেটের মূল্যবান জিনিসপত্র ভাঙ্চুর করেছিলো ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল শ্রী রাজপুত করনি সেনা।
আইএনএস জানায়, সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘পদ্মাবতী’ নিয়ে তাদের সংশয়ের অবশান হয়েছে বলে জানায় করনি সেনা দল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনসালী ও তার দলের সঙ্গে জয়পুরের শ্রী রাজপুত সভার সভাপতি গিরিরাজজি লতওয়ারার কথা হয়েছে। ‘পদ্মাবতী’তে ইতিহাস বিকৃত করা হয়নি এ বিষয়ে একমত পোষণ করেছেন তারা।
এতে আরও বলা হয়,“রানী পদ্মীনি ও আলাউদ্দিন খিলজির মধ্যে কোনো রোমান্টিক দৃশ্য, গান কিংবা স্বপ্নদৃশ্য সিনেমাতে থাবকে না। সুতরাং এ বিষয়ে আর কোনো সংশয় নেই।”
ইতিহাসনির্ভর সিনেমা ‘পদ্মাবতী’তে নাম ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রনভীর সিং ও শহীদ কাপুর। ১৭ নভেম্বর মুক্তি পাবে এ সিনেমাটি।
