২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্স হলেন ফ্রান্সের আইরিস মিতেনের

হাইতি, কলম্বিয়া ও ফ্রান্সের তিন সুন্দরী শেষ তিনে পৌঁছেছিলেন। তবে শেষপর্যন্ত বাকি দুজনকে হারিয়ে ‘মিস ইউনিভার্স ২০১৭’ খেতাব পেলেন আইরিস মিতেনের। ফিলিপাইনে বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতায় হাইতির র‌্যাকেল পেলিসিয়ের ও কলম্বিয়ার আন্দ্রেয়া তোভারসহ ৮৫ জন সুন্দরীকে হারিয়ে জেতেন এই পুরষ্কার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 06:38 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

অনুষ্ঠানের মূল পর্বের প্রশ্ন-উত্তর পর্বে ইরিস মিতেনের শরণার্থীদের জন্য ফ্রান্সের সীমানা উন্মুক্ত করে দেয়ার জন্য প্রশংসা করেন। এ প্রসঙ্গে বিচারকদের তিনি বলেন, “আমরা চাই, ফ্রান্সে যতদূর সম্ভব বিশ্বায়ন করতে। আমরা যত পারি মানুষের আদান-প্রদান করতে চাই। দেশের সীমানা মুক্ত। আর এই মুক্ত সীমান্ত বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে অনুমতি দিচ্ছে আমাদের। বিশ্বের কোথায় কী হচ্ছে, জানতে পারছি আমরা।”

তার এই উত্তর চমকে দিয়েছে বিচারকদের। বিচারক প্যানেলে উপস্থিত থাকা সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন আইরিসের উত্তরে মুগ্ধ, “এই মুহূর্তে একজন মিস ইউনিভার্স পেয়ে গিয়েছি। তিনি সময়োপযোগী দারুণ একটি উত্তর দিয়েছেন।”

এবারের প্রতিযোগিতায় শীর্ষ ১৩ প্রতিযোগীদের মধ্যে আরো ছিলেন- মিস কেনিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পেরু, পানামা, ফিলিপাইনস, কানাডা, ব্রাজিল, থাইল্যান্ড এবং মিস যুক্তরাষ্ট্র।

২৩ বছর বয়সী মিস ইউনিভার্স আইরিস মিতেনের ফ্রান্সের রাজধানী প্যারিসের বাসিন্দা। বর্তমানে দন্ত চিকিৎসা নিয়ে পড়াশোনা করছেন।