মদ ছাড়াই ‘রইসে’র সাফল্য উদযাপন পার্টি!
মদের ব্যবসাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিনেমার কাহিনি। কিন্তু শাহরুখ খানের বক্স অফিসে দারুণ সাড়া জাগানো সিনেমা ‘রইস’ এর সাফল্যের পার্টিতে কোনো প্রকার মদ না রাখার সিদ্ধান্ত নিয়েছে সিনেমাটির সাথে জড়িত থাকা তারকারা।
৩০ জানুয়ারি ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুদিন হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এই দিনটি ভারতে ‘ড্রাই ডে’, অর্থাৎ মদ্যপান-বিহীন দিন হিসেবেই পরিচিত।
‘রইস’ এর প্রযোজক রিতেশ সিধওয়ানি বলেন, “রইসের পুরো দলই সিনেমার সাফল্যে আনন্দিত। সবকিছু মিলিয়ে দারুণ হয়েছে সিনেমাটি। আমরা সবার সঙ্গেই এই সাফল্য উদযাপন করবো।”
মুক্তির পর থেকেই দারুণ ব্যবসা করছে ‘রইস’। প্রথম ৩ দিনেই আয় করে নিয়েছে ৭৫ কোটি রুপির বেশি।
