২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প-বিরোধী সমাবেশে গ্রেফতার হলেন শায়া লেবাফ!

মার্কিন অভিনেতা শায়া লেবাফকে ট্রাম্প-বিরোধী সমাবেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 10:11 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

ক’দিন আগেই ট্রাম্প-বিরোধী সমাবেশে বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েছিলেন পপ গায়িকা ম্যাডোনা। এবারে পুলিশের রোষানলে পড়লেন অভিনেতা শায়া লেবাফ। গ্রেফতারের সঠিক কারণ পরিস্কার না হলেও সমাবেশে এক ব্যক্তিকে উত্যক্ত করছিলেন- এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

রয়টার্স জানায়, ২৫ বছর বয়েসি এ তারকা ট্রাম্প-বিরোধী সমাবেশে একটি ‘পারফর্ম্যান্স আর্ট’ প্রদর্শন করছিলেন। যেখানে সাদা দেয়ালে কালো অক্ষরে লেখা ছিলো ‘হি উইল নট ডিভাইড আস’। পরিবেশনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাইভ’ সম্প্রচার করার সময়েই এ অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

গ্রেফতারের আগে প্রকাশিত একটি ভিডিওতে স্লোগান দিতে দেখা যায় শিয়াকে। সে সময় ট্রাম্পকে স্বৈরশাসক হিটলারের সঙ্গে তুলনা করে তিনি বলছিলেন, “হিটলার কোনো ভুল করেনি।” এর পরই এক ব্যক্তিকে এগিয়ে আসতে দেখা যায়।

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এ ‘পারফর্ম্যান্স আর্ট’ আগামী চার বছর ধরে প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেতা।