২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেবকে ফ্রিদার শুভেচ্ছা!

অস্কার মনোনয়ন পাওয়ায় দেব প্যাটলেকে শুভেচ্ছা জানালো সাবেক প্রেমিকা ফ্রিদা পিন্টো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 06:02 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

সম্প্রতি ‘লায়ন’ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছেন ভারতীয় বংশো্দ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল। দেব-এর এ সাফল্যে খুশি হয়ে তাকে শুভকামনা জানিয়েছেন সাবেক প্রেমিকা ফ্রিদা পিন্টো।

ইন্সটাগ্রামে দেবের একটি সাদা-কালো ছবি পোস্ট করে ফ্রিদা লিখেছেন, “তোমার জন্য গর্বিত দেব! তুমি কঠোর পরিশ্রম, চেষ্টা ও অসাধারণ প্রতিভার একটি সুন্দর উদাহরণ। আরও অনেক দূর যেতে হবে তোমাকে। তোমার জন্য শুভকামনা।”

২০০৮ সালে ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবির সেটেই পরিচয় তাদের। এরপরই সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। ২০১৪ সালে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের অবসান ঘটান এ জুটি।

চলতি বছরের অস্কার তালিকায় দেব ছাড়াও আরও রয়েছেন মাহেরশালা আলী (মুনলাইট), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি),জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার) ও মাইকেল শ্যানন (নকটারনাল অ্যানিম্যাল)।

‘লায়ন’ সিনেমাটি সারু ব্রিয়ারলির আত্ম-জীবনী ‘আ লং ওয়ে হোম’ অবলম্বনে তৈরি হয়েছে, যেখানে ভারতীয় এক ছেলের পথ হারিয়ে ভিন্ন দেশে চলে যাওয়ার এক বিচিত্র অভিজ্ঞতার ঘটনা বলা হয়েছে। সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমায় সারু ব্রিয়ারলির চরিত্রে দেখা গেছে দেব প্যাটেলকে।