চলে গেলেন মেরি টেইলর মুর
৮০ বছর বয়েসে মারা গেলেন এমিজয়ী মার্কিন অভিনেত্রী ও টিভি তারকা মেরি টেইলর মুর।
২৫ জানুয়ারি না ফেরার দেশে চলে গেলেন টিভি অনুষ্ঠান ‘দ্য ডিক ভ্যান ডাইক শো’ ও ‘দ্য মেরি টেইলর মুর শো’ খ্যাত তারকা মেরি টেইলর মুর।
বুধবার মেরির মুখপাত্র ও দীর্ঘদিনের সহকারি মারা ব্যাক্সবাউম গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
মেরি ছিলেন একজন অসামান্য অভিনেত্রী, উপস্থাপিকা ও প্রযোজক। যুব-ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবেও এ অভিনেত্রীর ছিলো অসামান্য ভূমিকা।
‘অর্ডিনারি পিপল’ সিনেমার জন্য ১৯৮০ সালে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এ অভিনেত্রী।
