ফের বাবা হলেন মেল গিবসন
৬১ বছর বয়সে নবমবারের মতো বাবা হলেন মার্কিন অভিনেতা ও নির্মাতা মেল গিবসন।
শনিবার প্রেমিকা রোসালিন্ড রস-এর গর্ভে জন্ম নেয় এই জুটির প্রথম পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে লার্স জেরার্ড গিবসন।
নবমবারের মতো বাবা হতে পেরে দারুন উচ্ছ্বসিত এই ‘ব্রেইভহার্ট’ তারকা, এমনটাই বললো ‘পিপল’ ম্যাগাজিন। সেই খুশিতে সব কাজ ফেলে এখন ঘরেই অবস্থান করছেন তিনি।
কেবল সন্তানের জন্মই নয়, চলতি সপ্তাহ গিবসনের জন্য নিয়ে এসেছে আরও সুখবর। ‘হ্যাকস রিজ’ সিনেমাটির জন্য প্রথমবারের মতো সেরা নির্মাতার অস্কার মনোনয়ন পেয়েছেন তিনি।
সাবেক স্ত্রী রবিন মুরের ঘরে গিবসনের রয়েছে সাত সন্তান। সাবেক প্রেমিকা ওক্সানা গ্রিগোরিয়েভা-র গর্ভেও জন্ম নিয়েছে তার একটি কন্যা সন্তান।
