২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

`ব্রিট অ্যাওয়ার্ড' মনোনয়ন তালিকায় বোওয়ি ও কোহেন

‘ব্রিট অ্যাওয়ার্ড-২০১৭’ এর মনোনয়ন তালিকায় স্থান পেলেন প্রয়াত সংগীততারকা ডেভিড বোওয়ি ও লেনার্ড কোহেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 08:52 PM

Updated : 11 Oct 2022, 01:20 PM

‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়, একাধারে দুটি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বোওয়ি। একটি হলো সেরা ব্রিটিশ পুরুষ কন্ঠশিল্পী (একক), দ্বিতীয়টি হলো ‘ব্ল্যাকস্টার’ অ্যালবামের জন্য ২০১৬-এর সেরা গানের অ্যালবাম ক্যাটাগরির মনোনয়ন।

অন্যদিকে লেনার্ড কোহেন মনোনিত হয়েছেন সেরা আন্তজার্তিক পুরুষ কন্ঠশিল্পী (একক) ক্যাটাগরিতে।

সেরা আন্তজার্তিক নারী কন্ঠশিল্পী (একক) ক্যাটিাগরিতে প্রতিযোগিতা করছে দুইবোন বিয়ন্সে নোলস ও সোল্যাঞ্জ নোলস। এছাড়া পপ তারকা রিহানার নামও রয়েছে এ তালিকায়।

সেরা মিউজিক ভিডিও ক্যাটাগরিতে প্রতিযোগিতা করছে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’ এর ‘হিস্টোরি’ ও অ্যাডেলের ‘সেন্ড মাই লাভ (টু ইয়োর নিউ লাভার)’ গান দু’টি।

সংগীততারকা স্কেপটা ও নারী ব্যান্ড ‘লিটিল মিক্স’ ৩টি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনিত হয়েছে।

‘ব্রিট অ্যাওয়ার্ড-এর এবারের আসরে প্রয়াত তারকাশিল্পী জর্জ মাইকেল, ডেভিড বোওয়ি ও জর্জ মার্টিন-এর স্মৃতির উদ্দেশ্যে জানানো হবে বিশেষ শ্রদ্ধা।

এবারের আসরটি উপস্থাপনা করবেন সংগীতশিল্পী মাইকেল বাবল। এটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ২২ তারিখ।