২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওকে জানু’র প্রচারে উদাম হলেন সালমান-আদিত্য!

সালমান খান-এর সুঠাম শরীরের কথা কারও অজানা নয়। যখনই কোনো সিনেমায় শরীর প্রদর্শন করেন তিনি, সঙ্গে সঙ্গেই হিট হয়ে যায় সে সিনেমা- এমনই প্রচলিত রয়েছে তার নামে। এবারে আদিত্য রয় কাপুরের অনুরোধে তার নতুন সিনেমা ‘ওকে জানু’র প্রচারের জন্য উদাম হয়ে ছবি তুললেন এ দুজন!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 07:50 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

সম্প্রতি টুইটার অ্যাকাউন্টে দুজনের এই উদাম শরীরের ছবি প্রকাশ করেছেন সালমান। সেই সঙ্গে তিনি লিখেছেন, “যখন কোনো খান কারও অনুরোধে এমন ছবি তোলে তখন তা অবশ্যই টুইটারে প্রকাশ করতে হয়!”

এ সময় শাহরুখ খান, হৃতিক রোশান, আমির খান ও অন্যান্য অভিনেতাদেরও উদাম শরীরের ছবি প্রকাশ করতে বলেন সালমান।

সালমানের এই অনুরোধে অন্য খানেরা এখনও সাড়া না দিলেও অজয় দেবগন লিখেছেন, “আগে এমন শরীর তো তৈরি করি!”

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, টিভি রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস-দশ’-এর মঞ্চে সালমানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে অভিনেতা আদিত্য রয় কাপুরের। তখনই তার নতুন ছবি ‘ওকে জানু’র প্রচারণার জন্য খালি গায়ে ছবি তুলতে সালমানকে অনুরোধ করেন তিনি।

‘ওকে জানু’ সিনেমাটি ২০১৫ সালের জনপ্রিয় তামিল সিনেমা ‘ও কান্ধাল কান্মানি’র রিমেক। আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত এ সিনেমাটি মুক্তি পাবে ১৩ জানুয়ারি।