বিয়ে করছেন না প্যাটিনসন-টুইগস!
সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে বিচ্দেছের পর থেকে সম্পর্ক নিয়ে বেশ দুশ্চিন্তাতেই আছেন টোয়াইলাইট তারকা রবার্ট প্যাটিনসন। সম্প্রতি প্রেমিকা এফকেএ টুইগস’কে বিয়ের সিদ্ধান্ত নিয়েও তা ভেঙে দিলেন এ তারকা।
স্টুয়ার্টের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ব্রিটিশ সংগীত তারকা টুইগসের সাথেই মন দেয়া-নেয়া চলছে রবার্ট প্যাটিনসনের। এ কথা সবারই জানা। কিছুদিন আগে গোপনে বাগদান করছেন এমন গুজবও রটেছিলো এ দু’জনের নামে। পরে সে গুজব উড়িয়ে দেন তারা।
এইস শোবিজ বলছে, সমুদ্রতীরে নির্জন ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ের পর্বটি সারতে চাইছিলেন প্যাটিনসন ও টুইগস। কিন্তু তাদের কাছের কিছু আত্মীয় ও বন্ধুদের নিয়ে বেশ ভয় পাচ্ছিলেন তারা। কাছের মানুষেরা গণমাধ্যমে তাদের সম্পর্কের গোপন কথা ফাঁস করে দেবেনে- এ ভয়েই নাকি বিয়ের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা জুটি!
রবার্ট প্যাটিনসনের ঘনিষ্ঠ একজনের ভাষ্যে, “সাবেক প্রেমিকা ক্রিস্টন স্টুয়ার্টকে নিয়ে এখনো সংবাদ শিরোনাম হতে হয় রবার্টকে, যা তার জন্য খুবই বিব্রতকর। এমন অবস্থায় টুইগস ও তার সম্পর্ক নিয়ে কোনো জটিলতা তৈরি হোক তা কোনোভাবেই চাইছে না সে।”
এ যাত্রায় বিয়ের অনুষ্ঠান ভেঙে দিলেও পরবর্তীতে কবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন সে বিষয়ে পরিস্কার করে কিছুই বলেননি তারা।
