২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ.আর.রাহমানের জনপ্রিয় ৭ গান

তার ঝুলিতে আছে অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোব, ফিল্মফেয়ার ও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য নামী-দামী পুরস্কার। সম্প্রতি ‘পেলে: বার্থ অফ আ লিজেন্ড’ সিনেমার জন্য আবারও মনোনিত হয়েছেন ৮৯তম অস্কার পুরস্কারের জন্য। বহু হিন্দি, তামিল, তেলেগু, মালায়াম, কানাড়া ও ইংরেজি গানের সুরারোপ করেছেন তিনি। ৬ জানুয়ারি ৫০তম জন্মদিনে দেখুন এ তারকার জনপ্রিয় ৭টি গান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 12:50 AM

Updated : 19 Aug 2022, 03:24 PM

১. রোজা :

১৯৯২ সালের ‘রোজা’ সিনেমার জনপ্রিয় গান ‘রোজা জানেমান’-এ দর্শক দেখেছে এ.আর.রাহমানের সুরের জাদু।

 

২. হাম্মা হাম্মা:

১৯৯৫ সালের ছবি ‘বোম্বে’-এর জনপ্রিয় গান ‘হাম্মা হাম্মা’তে তার মনোমুগ্ধকর সঙ্গীতায়োজন আজও ভোলেনি দর্শক।

 

৩. ছাইয়া ছাইয়া:

১৯৯৮ সালের সিনেমা ‘দিল সে’-র অন্যতম জনপ্রিয় এ গানটির সুর আজও দোলা দেয় দর্শকের মনে।

 

৪. ইশক বিনা:

১৯৯৯ সালের সিনেমা ‘তাল’ এর একটি গান ‘ইশক বিনা’। ঐশ্বরিয়ার নাচ ও এ.আর.রাহমানের সুরের কল্যাণে সে সময়ের অন্যতম জনপ্রিয় গানের তালিকায় চলে আসে এটি।

 

৫. লুজ কন্ট্রোল:

২০০৬ সালের ছবি ‘রঙ দে বাসন্তী’-র জনপ্রিয় এ গানটির উন্মাদনায় সে সময় মেতেছিলো সকলেই!

 

৬. তেরে বিনা:

২০০৭ সালের সিনেমা ‘গুরু’-র জনপ্রিয়  একটি গান ‘তেরে বিনা’। এ.আর.রাহমানের জাদুকরী ছন্দের এ গানটি আজও রয়েছে অনেকেরই পছন্দের তালিকায়।

 

৭. জয় হো:

২০০৮ সালের সিনেমা ‘স্লামডগ মিলিওনিয়ার’-এর এ গানটির জন্য বিশ্বের অন্যমত সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) জিতে নেন এ তারকা।