বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া!
বিদেশের মাটিতে উপমহাদেশের তারকাদের হেনস্থা হওয়ার খবর নতুন নয়। হরহামেশাই সেখানকার বিমানবন্দরে ঝামেলা পোহাতে হয় তাদের। এবার ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানালেন, বিমানবন্দরে বর্ণবিদ্বেষের শিকার হওয়ার কথা।
কিছুদিন আগেই হলিউড থেকে ফিরেছেন প্রিয়াঙ্কা। ভারতে ফিরে তিনি জানান, বিমানবন্দরে প্রথম শ্রেণির যাত্রীদের সঙ্গেই বসেছিলেন তিনি। সেই সময়ই তাকে সহ্য করতে হয় নানান অপমান। শেষ পর্যন্ত তাকে প্রমাণ করতে হয়, তিনি প্রথম শ্রেণির যাত্রী! এরপর অপমানের বিষয়টি খানিকটা হলেও বন্ধ হয়।
প্রিয়াঙ্কার সঙ্গে এরকম হওয়াটা অবশ্য একেবারেই অপ্রত্যাশিত। ‘কোয়ান্টিকো’ সিরিজ-এর মাধ্যমে হলিউডে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। পুরো বিশ্বেই ছড়িয়ে রয়েছে তার ভক্ত।
