২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দঙ্গলে’র রাজত্ব চলছেই

প্রথম দিনের সাফল্যের পরই সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল, আমির খান-এর ‘দঙ্গল’ বছরের শেষ কয়েকটা দিন ভালোই রাজত্ব করবে। ভুল ভাবেননি তারা, সিনেমাটির মোট আয় ছাড়িয়ে গেছে অর্ধশত কোটি রুপিরও বেশি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2016, 09:08 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দ্বিতীয় দিনে ভারতজুড়ে ‘দঙ্গল’ আয় করেছে ৩৪ কোটি ৮২ লাখ রুপি।  বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানান, “ `দঙ্গল' অপ্রতিরোধ্য গতিতেএগিয়ে যাচ্ছে।  দ্বিতীয় দিনেও দারুণ করেছে সিনেমাটি। শুক্রবারে আয় ছিল ২৯ কোটি ৭৮ লাখ, শনিবার ছিল ৩৪ কোটি ৮২ লাখ, মোট ৬৪ কোটি ৬০ লাখ রুপি।”

দেশের মতো বিদেশেও সিনেমাটি ভালো করছে। বড়দিনের ছুটির মৌসুমে তরতর করে বাড়ছে ‘দঙ্গল’ এর আয়। ধারনা করা হচ্ছে, প্রথম সপ্তাহেই ১০০ কোটি ছাড়িয়ে যাবে মোটআয়। দর্শক এবং সমালোচক উভরের কাছেই দারুণ প্রশংসিত হচ্ছে মহাভির ফোগাতের জীবনী নিয়ে তৈরি করা ‘দঙ্গল’।