‘পদ্মাবতী’র সেটে দুর্ঘটনা, একজন নিহত
সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী সিনেমা ‘পদ্মাবতী’র সেটে দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবার মৃত্যু হয়েছে এক চিত্রশিল্পীর।
ইন্ডিয়ান এক্সপ্রেস মুম্বাইয়ের অ্যারে কলোনি থানার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, নিহতের নাম মুকেশ ডাকিয়া। দুর্ঘটনার সময় ৩৪ বছর বয়সী এই শিল্পী ৫ ফিট উঁচু একটি সেট তৈরি করতে গিয়ে পড়ে যান। শুক্রবার কোকিলাবেন হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
শনিবার বনশালী প্রোডাকশন্স-এর নির্বাহী প্রধাণ শোভা শান্তা এব্যাপারে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেন। তিনি জানান, সঞ্জয় লীলা বনশালী নিজে নিহতের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। আমরা নিহতের পরিবারকে সাহায্য করার সবরকম পদক্ষেপ নিচ্ছি; তাদের সঙ্গে আমরা সমব্যথী।”
সঞ্জয় লীলা বনশালীর আরেক সিনেমা ‘রাম-লীলা’র সেটেও দর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন এক ব্যক্তি।
২০১৭ সালের নভেম্বরে মুক্তি পাবে ‘পদ্মবতী’। এতে কেন্দ্রিয় চরিত্রগুলোতে অভিনয় করেছেন দীপকা পাড়ুকোন, রণবীর সিং এবং শাহিদ কাপুর।
