২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দঙ্গল’ এর জন্য অস্কার পাবে আমির!

আমির খান অভিনীত ‘দঙ্গল’ মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর। এরই মধ্যে এ ছবিকে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা! পরিচালক কুনাল কোহলি বলছেন ‘দঙ্গল’ এ আমিরের দুর্দান্ত অভিনয় তাকে এনে দিতে পারে অস্কার!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 08:45 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

আমির খানকে নিয়ে ব্যবসা-সফল সিনেমা ‘ফানা’ উপহার দিয়েছিলেন নির্মাতা কুনাল কোহলি। এবারে আমির খানের ‘দঙ্গল’ ছবিটিকে অন্যতম সেরা ছবি হিসেবে দাবি করলেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে এ নির্মাতা লিখেছেন, “আমির খানের ‘দঙ্গল’ আমার দেখা অন্যতম সেরা একটি সিনেমা। আমার মনে হয়, ছবিতে গীতা যেমন সোনার মেডেল পেয়েছে তেমনি এ ছবির জন্য অস্কার পাবে আমির!”

এ ছবিতে আমির অবিনয় করেছেন প্রখ্যাত কুস্তিগীর মহাভির ফোগাতের চরিত্রে। এর জন্য প্রথমে ওজন বাড়িয়ে ৯৭ কেজি বানাতে হয়েছে তাকে। পরে আবার ওজন কমিয়ে ৬৮ কেজিতে এসেছেন তিনি। অভিনয়ের প্রতি আমিরের এ অসাধারণ আত্মত্যাগকে ‘অমূল্য’ বলে মন্তব্য করেছেন পরিচালক নিতেশ তিওয়ারি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি পাকিস্তানে ভারতীয় ছবির উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ‘দঙ্গল’ এর মধ্য দিয়েই পাকিস্তানে আবারও ভারতীয় সিনেমার প্রদর্শন শুরু হবে এমনটাই জানিয়েছিলো পাকিস্তানি গণমাধ্যম। পরবর্তীতে পাকিস্তানি হলমালিকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দঙ্গল’ নয় বরং সোহেইল খানের ‘ফ্রিকি আলি’ দিয়েই ভারতীয় ছবির প্রদর্শনী শুরু করবে পাকিস্তান।