২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীর আলো দেখলো সাইফ-কারিনার ছেলে তৈমুর

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মঙ্গলবার সকালে কারিনা কাপুর খান জন্ম দিয়েছেন একটি ফুটফুটে পুত্র সন্তান-এর। পাতৌদি পরিবারের সর্বকণিষ্ঠ এই সদস্যের নাম রাখা হয়েছে তৈমুর আলি খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 04:00 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

প্রথম সন্তানের আগমনে যারপরনাই আনন্দিত সাইফ আলি খান ও কারিনা কাপুর দম্পতি।

এব্যাপারে এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানান, “আমরা আপনাদেরকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, ডিসেম্বরের ২০ তারিখে আমাদের পুত্র তৈমুর আলি খান জন্ম নিয়েছে।”

ওই বিবৃতিতে আরও বলা হয়, “আমরা গণমাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই, গত নয় মাসে তাদের সহযোগিতার জন্য। আমাদের ভক্ত ও দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই, আমাদেরকে ভালোবাসা জানানোর জন্য। সবাইকে বড়দিন আর নতুন বছরের শুভেচ্ছা।”

চলতি বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল কারিনা কাপুর খান-এর গর্ভধারণ। গণমাধ্যমের সঙ্গে অনেক লুকোচুরি খেলার পর পাঁচ মাস আগে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান তিনি। গর্ভবতী হয়েও মডেলিং এবং চলচ্চিত্রে অভিনয় চালিয়ে গেছেন এই নবাবপত্নী

২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া সাইফ আলি খান আর কারিনা কাপুর খান-এর এটাই প্রথম সন্তান। এর আগে সাইফ-এর প্রথম স্ত্রী অমৃতা সিং-এর ঘরে তার আরও দুটি সন্তান রয়েছে।