সুভাষ চন্দ্র বোস-এর চরিত্রে রাজকুমার রাও
নিজের অভিনয় জীবনে বাস্তব চরিত্র ফুটিয়ে তুলেছেন বহুবার। খুব সাবলীলভাবেই সবসময় অভিনয়ের কাজটি করে এসেছেন। কিন্তু এবার একটু ভয়ের মাঝেই আছে রাজকুমার রাও। কারণ, পর্দায় তাকে ফুটিয়ে করতে হবে নেতাজি সুভাষ চন্দ্র বোস-এর চরিত্র!
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, একতা কাপুর-এর প্রযোজনা হাউজ প্রযোজিত একটি ডিজিটাল সিরিজে নেতাজির চরিত্রের রূপদান করবেন রাজকুমার।
এই কাজটি করার আগে কিছুটা ভয়ের মাঝেই আছেন তিনি, “আমি এই মুহূর্তে খুবই ভীত। আমাকে ‘বেহেন হোগি তেরি’ সিরিয়ালটি শেষ করতে হবে এবং এটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। নেতাজির চরিত্রে অভিনয় করা অনেক বড় একটা দায়িত্ব।”
এদিকে আমিত মাসুরকার পরিচালিত ‘নিউটন’ সিনেমাতেও কাজ করবেন রাজকুমার। এই সিনেমায় মানুষের ভোটের অধিকার নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এর আগে ‘শাহিদ’ এবং ‘আলিগড়’ নামের দুটি বায়পিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
