জয়ললিতাকে নিয়ে সিনেমা বানাবেন রাম গোপাল
তামিল নাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিলেন নির্মাতা রাম গোপাল ভার্মা।
এ মুহূর্তে জয়ললিতার অকালমৃত্যুতে শোকাহত ভারতীয় জনগণ। তাই সরাসরি ললিতাজির জীবনীকে বড়পর্দায় টানছেন না এ পরিচালক। তার বদলে জয়ললিতার ঘনিষ্ঠ বান্ধবী ও রাজনৈতিক সহযোগী শশীকলাকেই সিনেমার জন্য বেছে নিয়েছেন তিনি।
সম্প্রতি রাম গোপাল ভার্মার একটি টুইট পোস্টে তার এ নতুন প্রজেক্ট সম্পর্কে লিখেছেন, “শশীকলার চোখ দিয়ে জয়ললিতাকে দেখার এই প্রয়াসটিই বেশি কাব্যিক ও বস্তুনিষ্ঠ। জয়ললিতার জীবনকে একটি ভিন্ন মাত্রা থেকে দেখার অবকাশ পাওয়া যাবে।”
এর আগে জয়ললিতাকে বড়পর্দায় আনার চেষ্টা করেছিলেন নির্মাতা মনিরত্নম। ‘ইরুভর’ নামের সেই ছবিতে জয়ললিতা ও তার গুরু এমজিআর-এর কাহিনী পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মোহনলাল।
