স্টার সিনেপ্লেক্সে পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধের সিনেমা প্রদর্শনী
শুক্রবার বাংলাদেশ বিজয়ের ৪৫ বর্ষপূর্তি উৎযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স ১৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর অব্দি মুক্তিযুদ্ধের সিনেমা প্রদর্শনীর আয়োজন করছে।
বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় গ্লিটজে নিশ্চিত করেছেন বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, “আমাদের বিজয় দিবসের ৪৫ বর্ষপূর্তি উদযাপনের জন্য আমরা এই আয়োজন করেছি। মুক্তিযুদ্ধের আরও অনেক সিনেমা থাকলেও প্রযুক্তিগত কারনে আমরা চারটি সিনেমা প্রদর্শনী করছি।”
মুক্তিযুদ্ধের এই সিনেমাগুলোর টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। স্টার সিনেপ্লেক্সের নিয়মিত শো টাইমেই এই সিনেমাগুলো দেখা যাবে। এছাড়াও এই আয়োজন সম্পর্কে যে কোন তথ্য স্টার সিনেপ্লেক্সের http://www.cineplexbd.com এই ওয়েব সাইট থেকে জানা যাবে।
