২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ কাপুরের সেরা পাঁচ

রাজ কাপুরকে হিন্দি ছবির অন্যতম প্রবাদ পুরুষ হিসেবেই চেনেন সবাই। একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেতা হিসেবে সমান সফল তিনি। পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে’সহ অনেক নামী দামি পুরস্কারে ভূষিত হয়েছেন এ গুণী তারকা। ১৪ ডিসেম্বর ৯২তম জন্মদিনে তার সেরা ৫টি সিনেমার কথা জেনে নেওয়া যাক। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 09:22 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

Image
মেরা নাম জোকার (১৯৭০): এ ছবিটি একজন পেশাদার কৌতুক অভিনেতা বা জোকারের জীবনের সুখ-দু:খের গল্প নিয়ে নির্মিত। এতে রাজ কাপুরকে দেখা গেছে একজন অবহেলিত ও দু:খী জোকারের চরিত্রে। এ ছবির একটি সংলাপ ‘দ্য শো মাস্ট গো অন’ আজও মুখে মুখে ফেরে সকলের।
Image
বরষাত (১৯৫৪): দুর্দান্ত প্রেমের ছবি ‘বরষাত’। রাজ কাপুর পরিচালিত এ ছবিতে নার্গিস ও রাজ কাপুরের অসাধারণ পর্দা রসায়ন মন কেড়েছিলো সবা্রই। এ ছবির গানগুলো আজও মুখে মুখে ফেরে অনেকেরেই।
Image
আওয়ারা (১৯৫১): এ ছবিতে রাজ কাপুরকে দেখা গেছে তার বাবা-মায়ের বিচ্ছেদের জন্য দায়ী একজন সাজা দিতে। এ ছবিতে রাজু চরিত্রটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
Image
শ্রী ৪২০ (১৯৫৫): এ ছবিতে একজন ধোঁকাবাজের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন রাজ কাপুর। ছবিতে তাকে মানুষ ঠকিয়ে বড়লোক হতে দেখা যায়। নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করে এমন দুর্দান্ত জনপ্রিয়তা পাওয়ার ঘটনা বেশ বিরল।
Image
সঙ্গম (১৯৬৪): রাজ কাপুরকে বরাবরই কৌতুক অভিনেতা হিসেবে দেখ এসছেন সবাই। এ ছবির মধ্য দিয়ে সেই ইমেজ ভেঙে বেরিয়ে আসেন এ অভিনেতা। এ সিনেমার মাধ্যমে একটি সিরিয়িাস নায়ক হিসেবে আবির্ভূত হন তিনি।