জয়ললিতা ছিলেন কোহিনূর হীরা: রজনীকান্ত
তামিল নাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে একজন খাঁটি মনের মানুষ বলেই অভিহিত করলেন তামিল তারকা রজনীকান্ত। এমনকি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনের অনুষ্ঠানও বাতিল করে দিয়েছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেয়া এক সাক্ষাতকারে রজনীকান্ত বলেন, “১৯৯৬ সালের নির্বাচনে তিনি ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী। সেবার আমার কারণেই তিনি নির্বাচনে হেরে যান। কিন্তু রাজনীতির মাঠের এ তিক্ত অভিজ্ঞতা তার ও আমার ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। জয়ললিতা ছিলেন একজন খাঁটি মনের মানুষ। এসব তুচ্ছ বিষয় নিয়ে তিনি মাথা ঘামাতেন না।”
নির্বাচনের এ পরাজয়ের পর রজনিকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়ার বিয়েতে জয়ললিতা আসবেন না এমনটাই ধারণা করেছিলো সবাই। কিন্তু সবাইকে অবাক করে ঠিকই সে অনুষ্ঠানে হাজির হয়েছিলেনে তিনি।
এ প্রসঙ্গে রজনীকান্ত বলেন, “জয়ললিতার দলে একজন কর্মীর বিয়ে ছিলো সেদিন। তাই আমরা ধরেই নিয়েছিলাম তিনি আসবেন না। কিন্তু তিনি ঠিকই তার কথা রেখেছিলেন। এতেই বোঝা যায় কতটা বড় মনের মানুষ ছিলেন তিনি।”
রাজনৈতিক আদর্শ আলাদা হলেও জয়ললিতার ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলী বরাবরই বিস্মিত করেছে রজনীকান্তকে।
তিনি বলেন, “আমরা তাকে ‘কোহিনুর হীরা’ বলে ডাকতাম। তিনি ছিলেন কোহিনুরের মতোই শক্ত ও সুন্দর মনোবলের মানুষ।”
জয়ললিতার স্মৃতির শ্রদ্ধা জানিয়ে রাজনিকান্ত তার এবারের জন্মদিনে কোনো আড়ম্বর না করতে অনুরোধ করছে তার ভক্ত ও সমর্থকদের।
