২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাহুবালি’ এবার টিভি সিরিজে!

বড় পর্দা কাঁপানোর পর এবার ছোট পর্দা মাত করতে আসছে তামিল ব্লকবাস্টার ‘বাহুবালি’। জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোনস’-এর আদলে তৈরি করা হবে এটি, আর এতেই ভক্তদের আগ্রহ বেড়ে গেছে কয়েকগুণ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 04:27 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

সিনেমার লেখক কেভি ভিজায়েন্দ্র প্রাসাদ জানিয়েছেন, সিনেমাটিকে টিভি সিরিজে রূপ দেওয়ার কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অন্য দশটা সিরিজের মতো হবে না ‘বাহুবালি’ সিরিজ। হিন্দি সিরিজগুলো সাধারণত মৌসুম হিসেবে প্রচারিত হয়না, যেমনটা পশ্চিমা টিভি সিরিজগুলো হয়ে থাকে। তবে ‘বাহুবালি’র ব্যাপারটাই আলাদা। ‘গেইম অফ থ্রোনস’-এর মতো এটিও কয়েক মৌসুম ধরে প্রচারিত হবে। প্রতি মৌসুমে থাকবে কয়েকটি করে পর্ব।

এক সাক্ষাৎকারে ভিজায়েন্দ্র জানিয়েছেন, টিভি সিরিয়ালের আদলে চরিত্রগুলোকে সাজাতে বেশ সময়ের প্রয়োজন। এরই মাঝে তিনি ‘বাহুবালি-দুই’ এর চিত্রনাট্য শেষ করেছেন। ২০১৭ সালে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। হায়দ্রাবাদের ফিল্ম সিটিতে ডিসেম্বরে শেষ হবে সিনেমার শুটিং। এখানেই নির্মিত হয়েছে ‘মহেশমতি’ রাজ্যের সেট।