২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরকে রজনীকান্তের ‘না’

‘দাঙ্গাল’-এর তামিল সংস্করণে আমির খান অভিনীত চরিত্রে কন্ঠ দেয়ার জন্য রজনীকান্তকে প্রস্তাব করা হয়েছিলো। কিন্তু বিনয়ের সঙ্গে সে প্রস্তাব ফিরিয়ে দিলেন এ তামিল সুপারস্টার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 08:51 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

ইন্ডিয়া টুডে জানায়, হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায় মুক্তি দেয়া হবে ‘দাঙ্গাল’ সিনেমাটি। এ উপলক্ষে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ‘দাঙ্গাল’ টিমের পক্ষ থেকে। এ সময় রজনীকান্তকে মহাবির ফোগাত চরিত্রের জন্য কন্ঠ দিতে অনুরোধ করেন আমির। জবাবে রজনীকান্ত বলেছেন, ‘না’। এভাবে এক কথাই প্রস্তাবটি ফিরিয়ে দেন এ তামিল সুপারস্টার।

রজনীকান্তের নতুন ছবি ‘টু’-এর ভিলেন চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব করা হয়েছিলো আমির খানকে। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দেন আমির। পরবর্তীতে এ ছবিতে অক্ষয় কুমারকে নেয়া হয়েছে। এবারে কি তবে তারই জবাব দিলেনে এ তামিল মহানায়ক?

এর আগে বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গেলেও কোনো ছবিতে কন্ঠ দেননি রজনীকান্ত। অন্যদিকে সমসাময়িক শাহরুখ খানসহ আরো অনেক বলিউড তারকাকে তামিল ছবিতে অভিনয় করতে দেখা গেলেও আমিরকে কখনো হাঁটতে দেখা যায়নি সে পথে ।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দাঙ্গাল’ ছবিতে ভারতের হরিয়ানা রাজ্যের কুস্তিগীর মহাভির ফোগাতের চরিত্রে অভিনয় করছেন আমির খান। এতে আমিরের দুই মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এ ছবিটি।