বক্স অফিসে ভালো চলছে ‘কাহানি-টু’
শুক্রবার মুক্তি পেয়েছে সুজয় ঘোষের আলোচিত ছবি ‘কাহানি’-এর দ্বিতীয় কিস্তি ‘কাহানি-টু’। বিদ্যা বালান ও অর্জুন রামপাল অভিনীত এ ছবিটি বক্ম অফিসে ভালো ব্যবসা করছে।
বক্স অফিস বিশেষজ্ঞ তারান আদার্শ জানান, “শুত্রবার ও শনিবার মিলিয়ে প্রায় ১০ কোটি রুপির ব্যবসা করেছে ‘কাহানি-টু’। এ ছাড়াও প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে এ আয়ের পরিমাণ বেড়েছে প্রায় ৩৬ শতাংশ।”
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুক্রবার ভারতজুড়ে এ ছবির মোট আয়ের পরিমাণ ছিলো ৪ কোটি ২৪ লাখ। শনিবারে এ অঙ্কটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ৭৯ লাখে। দু’দিনে মোট আয় প্রায় দশ কোটির কাছাকাছি।
ভারতে চলমান বিক্ষোভ ছবির উপর কিছু প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকেই। তবে এ ব্যাপারটিকে মোটও আমলে আনছেন না ছবির পরিচালক সুজয় ঘোষ।
তিনি বলেন, “আমি মনে করি না বিক্ষোভের জন্য সিনেমার কোনো ক্ষতি হবে। কারণ ছবি যদি ভালো হয় তবে দেশের পরিস্থিতি যাই হোক না কেন মানুষ হলে আসবেই।”
এ ছবির প্রধান চরিত্র দুর্গা রানি সিংহের চরত্রে বিদ্যা বালানের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, “বিদ্যা বালান এর অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। এমনকি ছবি ফ্লপ হলেও বিদ্যার অভিনয় বরাবরই প্রসংশিত হয়ে এসেচ এমন উদাহরণও অঅছে অনেক। এ ছবিতেও সে আসাধারণ অভিনয় করেছে।”
সুজয় ঘোষের ‘কাহানি’ ছবির মাধ্যমে দর্শকদের চমকে দিয়েছিলেন অভিনেত্রী বিদ্যা বালান। এবারে নতুন কি চমক দেখাতে পারেন তিনি ও তার নতুন ছবিটি তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।
