২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে দাঁড়িয়ে যা বললেন তারকারা

‘শিল্পে বাঁচি, শিল্প বাচাঁই’- এই শ্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে টেলিভিশন সংশ্লিষ্ট ১৩টি সংগঠন জড়ো হয়েছিলো। শিল্পী, র্নিমাতা ও কলাকুশলীদের নিয়ে গঠিত এই সমাবেশের সমন্বয় সাধন করেছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। সমাবেশ থেকে সরকার ও টেলিভিশন চ্যানেল-এর মালিকদের প্রতি উচ্চারিত হয় পাঁচ দফা দাবি। সেই সমাবেশে তরকাদের বক্তব্য নিয়ে এই আয়োজন। ছবি: তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি ও রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 04:48 PM

Updated : 12 Apr 2022, 03:25 AM

Image
“এই ভূখণ্ডের সংস্কৃতি, মূল্যবোধ-ভাবনা ও চেতনাকে সুরক্ষিত রাখতেই আমাদের এই আন্দোলন,” এই বক্তব্য দিয়ে সমাবেশ শুরু করেন মামুনুর রশীদ
Image
“আপনার ব্যবসা করবেন সে ভালো কথা, কিন্তু ব্যবসার পাশাপাশি শিল্পকেও ভালোবাসুন। শিল্প নিয়ে ব্যবসা করবেন তা হবে না”- নির্মাত ও অভিনেতা গাজী রাকায়েত-এর বক্তব্য
Image
“অনেক ক্লায়েন্ট ও এজেন্সি শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্দেশক ও প্রযোজকদের উপর তাদের মতামত চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা খুব অমানবিক।”- প্রবীণ অভিনেতা সৈয়দ হাসান ইমাম বললেন এই কথা।
Image
“কোনো একটি শক্তি আমাদের ইচ্ছামতো চালাতে চাইছে, দমন করতে চাইছে আমাদের। কিন্তু আমরা তা হতে দেব না। শিল্পী ও কলাকুশলীদের সমস্যার সমাধান করতেই হবে,” বজ্রকণ্ঠে ঘোষণা করেন এ টি এম শামসুজ্জামান।
Image
বেসরকারি টিভি চ্যানেলগুলোতে বিদেশী শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণের নিন্দা করেন অভিনেতা আবুল হায়াত।
Image
নাটকে পারিশ্রমিক ‘তারতম্য’ সমস্যার সমাধানে প্রযোজকদের প্রতি অনুরোধ জানান নাট্যব্যক্তিত্ব ইনামুল হক
Image
“নাটক নামে যে জিনিসগুলো এখন প্রচার হয় তা দেখে আমার বুক ভেঙে যায়, আমি দেখতে পারিনা, সহ্য করতে পারিনা” এমনটাই বললেন অভিনেত্রী বিপাশা হায়াত
Image
“আমাদের সময়ে যে নাটক হতো তা দেখার জন্য রাস্তা ফাঁকা হয়ে যেতো। আমি সাত আট বছর বাসা থেকে একা বের হতে পারিনি। গার্ড লাগতো শুধুমাত্র জনপ্রিয়তার কারনে। তাহলে কেন এখন কথা উঠছে আমাদের নাটক হয়না, জনপ্রিয়তা পায়না,” বলেন রোজী সিদ্দিকী
Image
“যে সংকটে আমরা পড়েছি তা যদি বিদ্যমান থাকে তাহলে আমরা আমাদের কর্মক্ষেত্র হারাবো,” বলেন অভিনেতা আজিজুল হাকিম
Image
“বর্তমানে আমরা তিনডজন টেলিভিশন চ্যানেলের বোঝা কাঁধে নিয়ে মেরুদন্ড বাঁকা করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি। এইটুকু দেশে এতগুলো চ্যানেলের কি দরকার ছিলো? তারা কি চ্যানেল চালানোর যোগ্য?” প্রশ্ন তোলেন অভিনেতা ও র্নিমাতা তৌকির আহমেদ
Image
“আমরা টেলিভিশনে বন্দি থাকতাম, আজ আপনারা আমাদের রাস্তায় নামিয়েছেন। আমরা যদি একবার হাটাচলা শুরু করি তাহলে অনেকধরনের সমস্যা হবে, বলে রাখলাম,” মঞ্চে দাঁড়িয়ে এমনটাই বলেন অভিনেতা ও র্নিমাতা জাহিদ হাসান
Image
“আজকে শুধু টেলিভিশনে না আমাদের চলচ্চিত্রেও বিদেশি শিল্পীদের প্রাধান্য পাচ্ছে যৌথ ছবির নামে। মন্ত্রীর কাছে আমরা গেলে অনেক সুন্দর সুন্দর কথা শুনি। রুম থেকে বের হলে এর আর কোনো খবর পাই না।” নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেন বলেন এমনটাই