নগ্নতা আমার কাছে কোনো বিষয়ই না: রানভির
রূপালি পর্দাদের তারকাদের নিয়ে নানা রকম খবরই প্রচলিত। আর দশটা সাধারণ মানুষের চেয়ে নগ্নতা বা যৌনতার মতো বিষয়ে তারা অনেক বেশি স্বাবলিল হয়ে থাকেন। হালের ক্রেজ রানভির সিং এর কথাতে আবারো প্রমাণ মিললো তারই!
শিগগিরি মুক্তি পেতে চলেছে রানভিরের নতুন ছবি ‘বেফিকার’। ইতোমধ্যেই আলোচিত হয়েছে এ ছবির ট্রেইলার ও গানের দৃশ্যগুলো। একটি গানের দৃশ্যে রানভিরের লাল অন্তর্বাস পরা দৃশ্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে! অনেকেই একে অবহিত করছে অন্যতম সাহসি একটি দৃশ্য হিসেবে। এছাড়াও এ ছবিতে সহঅভিনেত্রী ভান্নি কাপুরের সাথে তার রোমান্টিক দৃশ্যগুলোও ছিলো বেশ অন্তরঙ্গ।
ইতোমধ্যেই সেন্সর সনদ পেয়েছে আদিত্য চোপড়ার ‘বেফিকার’ সিনেমাটি। এ মুহূর্তে ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রানভির সিং ও ভান্নি কাপুর। সামনেই আসছে রানভিরের নতুন ছবি ‘পদ্মাবতি’। এতে প্রাক্তন প্রেমিকা দিপিকা পাড়ুকোন ও শাহিদ কাপুরের সাথে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
