২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ এ মা হচ্ছেন জ‌্যানেট জ‌্যাকসন

প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন ৫০ বছর পেরুনো গায়িকা জ‌্যানেট জ‌্যাকসন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 10:09 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

মাইকেল জ‌্যাকসনের বোন জ‌্যানেট পিপল ম‌্যাগাজিনকে একথা নিশ্চিত করেন বলে বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

“স্রষ্টাকে ধন‌্যবাদ যে তিনি আমাদের আশির্বাদ করেছেন,” বলেছেন এই পপ তারকা।

জ‌্যানেটের স্বামী ভিসাম আল মানা একজন আরব, তবে থাকেন যুক্তরাজ‌্যে। ৪১ বছর বয়সী কাতারের এই ব‌্যবসায়ী কাতারভিত্তিক আল মানা গ্রুপের নির্বাহী পরিচালক।

গত এপ্রিলে জ‌্যানেট তার ‘ওয়ার্ল্ড ট‌্যুর’ বাতিল করার পর তার সন্তান-সম্ভবা হওয়ার গুঞ্জন চলছিল। কেননা সফর বাতিলের জন‌্য স্বামীকে নিয়ে ‘পরিবার গঠন’কে কারণ দেখিয়েছিলেন তিনি।

এরপর সম্প্রতি লন্ডনে জ‌্যানেটকে নবজাতকদের নানা সামগ্রী কিনতে দেখা গেলে গুঞ্জন আরও জোরাল হয়। তবে তখনও কিছু বলছিলেন না তিনি।

জ‌্যানেটের ঘনিষ্ঠ একজন পিপল ম‌্যাগাজিনকে বলেছেন, মা হওয়ার আনন্দে বিভোর এখন এই সঙ্গীতশিল্পী।