২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেলে চ্যানেলে ঈদের নাটক (পর্ব-১)

বরাবরের মতো এবারও ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি ও বেসরকারি চ্যানেলগুলোতে থাকছে ঈদের বিশেষ আয়োজন। সাতদিন ব্যাপি এ ঈদ আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে চ্যানেলগুলোতে দেখানো হবে অনেক নাটক ও টেলিফিল্ম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 01:03 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

চ্যানল আই

ঈদ আয়োজনে চ্যানল আইয়ের পর্দায় দেখা যাবে ঈদের বিশেষ নাটক ও টেলিফিল্ম। ১৪টি নাটক ও ১২টি টেলিফিল্ম দিয়ে ঈদের অনুষ্ঠানমালা সাজিয়েছে এ চ্যানেলটি।

ঈদের একদিন আগে থেকেই ঈদ আয়োজন শুরু করছে চ্যানেল আই। ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রেজানুর রহমানের পরিচালনায় ‘পাগলা ঘন্টা’ নাটকটি দিয়ে শুরু হবে ঈদ আয়োজন। এতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, নাদিয়া আহমেদ, শাহাদাত হোসেন প্রমুখ।

ঈদের দিন সকাল ১১টা ৩০ মিনিটে থাকছে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘মেঘের আড়ালে’। জেড এইচ মিন্টুর পরিচালনায় এত অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, বাঁধনসহ আরো অনেকে।

রাত ৭টা ৫০ মিনিটে থাকছে হূমায়ূন আহমেদের নাটক ‘অংক শে-কি’। নাটকটির পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।

রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘কুস্তি’। কাজী শাহিদুল ইসলামের পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, শর্মীমালা প্রমুখ।

Image
চ্যানেল আইয়ে দেখানো হবে টেলিফিল্ম ‘চাঁদের শহর’

চ্যানেল আইয়ে দেখানো হবে টেলিফিল্ম ‘চাঁদের শহর’

ঈদের ২য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘শালিকের ডানা দোয়েলের শিষ’। মাহফুজ আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, সাবিলা নূর, মিলা হোসেন প্রমুখ।

রাত ৭টা ৫০ মিনিটে থাকছে নাটক নাটকীয় বাস্তব’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন আবুল হায়াত, অভিনয়ে থাকছেন তিশা, সাজ্জাদ, নাদিয়া নদী প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘বসন্ত বাতাসে’। ফেরদৌস হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, ইশানা, সাজ্জাদ প্রমুখ।

ঈদের ৩য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘কখনো কখনো’। মোস্তফা কামাল রাজের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, আরফান নিশো প্রমুখ।

বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে বৃন্দাবন দাসের রচনা ও সাইদুর রহমান রাসেলের পরিচালনায় টেলিফিল্ম ‘সংযোগ দেয়া সম্ভব হচ্ছেনা’।

রাত ৭টা ৫০ মিনিটে থাকছে আশফাক নিপুণের পরিচালনায় নাটক ‘হাঁচি’। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, নাদিয়া, আবুল হায়াত প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘তার দুটি চোখ’। ফারিয়া হোসেনের রচনায় ও আরিখ খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, মাহফুজ আহমেদ, আবুল হায়াত প্রমুখ।

ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘জিনিয়াস’। আরিফ রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মারজুক রাসেল প্রমুখ।

রাত ৭টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘ঈদ এক্সপ্রেস’। ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় অভিনয়ে রয়েছেন আবুল হায়াত, প্রভা, সালাউদ্দিন লাভলু প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘অন্য কোনো খানে’। বিপাশা হায়াতের রচনা ও তৌকির আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিন, তৌকির আহমেদ, মৌটুসী প্রমুখ।

ঈদের ৫ম দিনের টেলিফিল্ম ‘ডেসটিনেশন-টু’, ফারদিন এহসান স্বাধীনের পরিচালনায় এত থাকছেন চিত্রনায়িকা মৌসুমি, ওমর সানি, লুবাবা দিয়া প্রমুখ। প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

রাত ৭টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘আলপিন’। আনিসুল হকের রচনা ও তাহের শিপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অপর্ণা ঘোষ প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে নাটক বাক বাকুম পায়রা’, জাকারিয়া সৌখিনের পরিচালনায় অভিনয়ে রয়েছেন ইরেশ জাকের, পূর্ণিমা প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিনের টেলিফিল্ম ‘জলবউ’, মাহমুদ দিদারের পরিচালনায় অভিনয়ে থাকছেন শতাব্দি ওয়াদুদ আজাদ, নীলা প্রমুখ। প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘জামাই অভিযান’। এতে অভিনয় করেছেন তমা মির্জা, আগুন প্রমুখ।

রাত ৭টা ৫০ মিনিটে থাকছে মেজবাউদ্দিন সুমনের রচনা ও নাদের চৌধুরীর পরিচালনায় নাটক ‘ব্যক্তিগত ব্যাপার’।

রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে কৌশিক শংকর দাসের নাটক একজন জাদুকর। এত থাকছেন চঞ্চল চৌধুরী, সারিকা প্রমুখ।

ঈদের ৭ম দিন দুপুর ১২টা ০৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘বিষণ্ন প্রেম’। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে মোহন খানের পরিচালনায় টেলিফিল্ম ‘আর যেন দেখা না হয়’। আমজাদ হোসেনের পরিচালনায় রাত ৭টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘জব্বর আলী’।

মাছরাঙ্গা টেলিভিশন

মাছরাঙ্গা টেলিভিশনের ছয় দিনের ঈদ আয়োজনে প্রতিদিন থাকছে একটি করে নাটক ও টেলিফিল্ম। এছাড়া থাকছে ছয় পর্বের বিশেষ ধারাবাহিক ও খণ্ড নাটক।

ঈদের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘তিন দুগুণে ছয়’ এর প্রথম পর্ব। মনজুরুল হাসান মিলনের পরিচালনায় সজল, উর্মিলা, আসিফ, স্পর্শিয়া অভিনীত দাম্পত্য কাহিনী নির্ভর এ ধারাবাহিকটি প্রচারিত হবে ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্য্ন্ত।

ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘লজিক লতিফ’। জাহিদ হাসানের পরিচালনায় গ্রামীন কাহিনী নির্ভর এ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, তানজিকা প্রমুখ।

ঈদের ২য় দিনের নাটক ‘হাত বদল’, এত অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া প্রমুখ।

৩য় দিনের নাটক ‘এ বিউটিফুল ডে’, অভিনয়ে থাকছেন নাঈম, সাবিলা নূর প্রমুখ।

৪র্থ দিনের নাটক ‘লেটার অব হ্যাভেন’, অভিনয়ে ইরফান সাজ্জাদ, অপর্ণা প্রমুখ।

৫ম দিনের নাটক ‘নীল দুপুর’, অভিনয়ে অপূর্ব, মম প্রমুখ।

৬ষ্ঠ দিনের নাটক ‘কহিব আমি কেমনে’। এতে অভিনয় করেছেন আরফান নিশো, শখ প্রমুখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে এ নাটকগুলো।

ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে খন্ড নাটক ‘এক মুঠো ভালোবাসা’ এর প্রথম পর্ব। এ আয়োজনে ঈদের ৬ষ্ঠ দিন পর্য্ন্ত জনপ্রিয় বাংলা গান নিয়ে প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে একটি করে নাটক প্রচারিত হবে মাছরাঙ্গার পর্দায়।

মাছরাঙ্গা পর্দায় ঈদের দিন রাত ১১টা ৩০ মিনিটে দেখা যাবে বিশেষ টেলিফিল্ম ‘পুতুল পুতুল’। তপু খানের পরিচালনায় উঠতি নায়িকা ও এক জোতিষির প্রেমের গল্প নিয়ে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন আফজাল হোসেন, পিয়া বিপাশা প্রমুখ।

ঈদের ২য় দিনের টেলিফিল্ম ‘ইটস মাই লাভ স্টোরি’। দুই ধর্মের দু’জনের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এ টেলিফিল্মে অভিনয় করেছেন শখ, মাজনুন মিজান প্রমুখ।

৩য় দিনের টেলিফিল্ম ‘মিট মি নেভার’। সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরফান নিশো, অপর্ণা প্রমুখ। ৪র্থ দিনের টেলিফিল্ম ‘ক্রস কানেকশন’, এতে অভিনয় করেছেন সাজু খাদেম, সাবিলা নূর, তাসনুভা তিশা প্রমুখ।

৫ম দিনের টেলিফিল্ম ‘বিট লবন’। নূর সিদ্দিকীর রচনা ও রুশো রাকিবের পরিচালনায় এতে অভিনয় করেছে শবনম ফারিয়া, প্রাণ রায়, সাজু খাদেমসহ আরো অনেকে। ৬ষ্ঠ দিনের টেলিফিল্ম মেহেদি হাসান জনির ‘ব্রেকআপ রিটানর্স’ এ অভিনয় করছেন অপূর্ব, মৌসুমি হামিদ প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে এ টেলিফিল্মগুলো।

গাজী টিভি

গাজী টিভির ৭ দিনের ঈদ আয়োজনে প্রতিদিন থাকছে একটি করে আঞ্চলিক, রোমান্টিক ও কমেডি নাটক। এছাড়াও সাত দিনে সাতটি বিশেষ টেলিফিল্ম ও সাত পর্বের বিশেষ ধারাবাহিক দেখা যাবে গাজী টিভির পর্দায়।

ঈদের দিন সন্ধ্যা ৬টায় দেখা যাবে আঞ্চলিক নাটক ‘পরি’। আমজাদ হোসেন এর রচনা ও সোহেল আরমান এরপরিচালনায় এ নাকটটিতে অভিনয় করছেন আমজাদ হোসেন, রওনক হাসান, নওশাবা ও আরো অনেকে।

Image
গাজী টিভিতে দেখানো হবে নাটক ‘মানিব্যাগ’

গাজী টিভিতে দেখানো হবে নাটক ‘মানিব্যাগ’

রাত ৮টায় প্রচারিত হবে ঈদ উপলক্ষে বিশেষ ধারাবাহিক ‘ভালো থাকার ৭টি উপায়’ এর প্রথম পর্ব। আমিরুল ইসলাম অরুনের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া, নাবিলা, তানিয়া বৃষ্টি ও কাজী উজ্জলসহ আরো অনেকে।

রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে গাজী টিভির ‘রোমান্টি ড্রামা ফেস্ট’ আয়োজনের ভালোবাসার নাটক ‘আগে যদি জানতাম’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। এত অভিনয় করেচেন সজল, মৌসুমি হামিদ, নিতু, ও আরিফসহ আরো অনেকে।

রাত ১০টা ৩০ মিনিটে থাকছে ‘কমেডি ড্রামা ফেস্ট’ আয়োজনের হাসির নাটক ‘দ্যা বস’। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এত অভিনয় করছেন আজাদ আবুল কালাম, উরেশ জাকের, ও ভাবনাসহ আরও অনেকে।

রাত ১১টা ৩০ মিনিটে থাকছে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘এক্স ওয়াই জেড রিটার্ন’। এটি রচনা ও পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। অভিনয়ে থাকছেন জন, হিল্লোল ও অপর্ণাসহ আরো অনেকে।

গাজী টিভির ‘রিজিওনাল ড্রামা ফেস্ট’ নামের এ আয়োজনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় সাতদিন সাতটি আঞ্চলিক ভাষার নাটক প্রচারিত হবে। ঈদের ২য় দিন দেখানো হবে আঞ্চলিক নাটক ‘নির্বাচন’। এতে অভিনয় করেছেন রুনা খান ও তারিন সহ প্রমুখ। ৩য় দিনের নাটক ‘বাপ বেটার দৌড়’, মীর সাব্বিরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- মীর সাব্বির, সাইদ বাবু, জেনি প্রমুখ।

৪র্থ দিনের নাটক ‘আর চাচার বিয়ে’, আলমগীর কবিরের রচনা ও দেবাষীশ বড়ুয়ার পরিচালনায় এতে অভিনয় করেছেন-আবুল হায়াত, ইরফান সাজ্জাত, উর্মিলা প্রমুখ।।

৫ম দিনের নাটক ‘টমটম’,ফেরদৌস হাসান রানার রচনা ও পরিচালনায় অভিনয়ে রয়েছেন আরমান পারভেজ মুরাদ, রাশেদ মামুন অপু, তাসনুভা তিশাসহ প্রমুখ।

৬ষ্ঠ দিনের নাটক ‘মার্কামারা’, বৃন্দাবন দাসের রচনা ও নিয়াজ মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি প্রমুখ।

৭ম দিনের নাটক ‘দেয়াল’, আনিসুল হকে রচনায় ও মুসাফির সৈয়দ বাচ্চুর পরিচালনায় এত অভিনয় করেছে তিশা, তৌকির আহমেদ, দিলারা জামান, তন্দ্রাসহ আরো অনেকে।

‘রোমান্টিক ড্রামা ফেস্ট’ আয়োজনে প্রতিদিন রাত ৮টায় প্রচারিত হবে একটি করে প্রেমের নাটক।

ঈদের ২য় দিনে প্রচারিত হবে ‘আমার হিয়ার মাঝে’, আবু হায়াত মাহমুদরে পরিচালনায় এত অভিনয় করেছে সুবর্ণা মুস্তফা, মম, তারিক আনাম প্রমুখ।

৩য় দিনের নাটক ‘মন শুধু মন ছুঁয়েছে’, এস. শাহিনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম, সাবিলা নূর প্রমুখ।

৪র্থ দিনের নাটক ‘কেন এই নি:সঙ্গতা’, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে অভিনয় করেছেন জন, মিথিলা প্রমুখ।

৫ম দিনের নাটক ‘এ কি সোনার আলোয়’, চয়নিকা চৌধুরির পরিচালনায় এতে অভিনয় করেছেন আফসানা মিমি ও আজাদ আবুল কালাম প্রমুখ।

৬ষ্ঠ দিনের নাটক ‘এই পথ যদি না শেষ হয়’, পরিচালনাক হিমি’র পরিচালনায় এতে অভিনয় করেছেন তাহসান ও সাফা কবির প্রমুখ।

৭ম দিনের নাটক ‘এখন তো সময় ভালোবাসার’, গৌতম কৈরী’র পরিচালনায় পরিচালনায় এতে অভিনয় করেছেন তাহসান ও সাফা কবির প্রমুখ।

‘কমেডি ড্রামা ফেস্ট’ আয়োজনে প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে একটি করে হাসির নাটক। ঈদের ২য় দিনে প্রচারিত হবে ‘লিয়াকতের লটারি’, সাইফ আহম্মেদ এর পরিচালনায় এত অভিনয় করেছে তারিখ আনাম, সাজু খাদেম, মৌ প্রমুখ।

৩য় দিনের নাটক ‘বিদেশী বউ’, ওয়াসিম সিতারের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান, সাফা কবির, চিত্রলেখা গুহ প্রমুখ।

৪র্থ দিনের নাটক ‘ব্রাভোসিং-৩০’, রতন রিপন এর পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, স্পর্শিয়া প্রমুখ।

Image
গাজী টিভিতে দেখানো হবে নাটক ‘মুখোশ’

গাজী টিভিতে দেখানো হবে নাটক ‘মুখোশ’

৫ম দিনের নাটক ‘এবং বিবাহ’, শহাদাৎ সুজন এর পরিচালনায় এতে অভিনয় করেছেন ইফতেখার দিনার, শশী ও ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

৬ষ্ঠ দিনের নাটক ‘লুকোচুরি গল্প’, বদরুল আনাম সৌদের পরিচালনায় এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা ও সাজু খাদেম প্রমুখ।

৭ম দিনের নাটক ‘একটি সিনেমার গল্প’, মিলন ভট্টাচার্য্’র পরিচালনায় পরিচালনায় এতে অভিনয় করেছেন নাদিয়া, আরফান, হিমি প্রমুখ।

‘টেলিফিল্ম ফেস্ট’ আয়োজনে প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিটে একটি করে টেলিফিল্ম।

ঈদের ২য় দিনে প্রচারিত হবে টেলিফিল্ম ‘মানি ব্যাগ’, নুরুল আলম আতিকের রচনা ও চয়নিকা চৌধুরির পরিচালনায় এতে অভিনয় করেছে আবুল হায়াত, মিলন, নাদিয়া, নাঈম প্রমুখ।

৩য় দিনের টেলিফিল্ম ‘মুখোশ’, নিয়াজ কামরান আবিরের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূরাব, মম, তমালিকা, মিশু সাব্বির প্রমুখ।

৪র্থ দিনের টেলিফিল্ম ‘একটি অন্য রকম গল্প’। রাসেল আজমের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শতাব্দি ওয়াদুদ, লেলিন, সুষমা প্রমুখ।

৫ম দিনের টেলিফিল্ম ‘রূপকথার প্রজাপতি’, রুবেল হাসান এর পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, মম, নওশাবা প্রমুখ।

৬ষ্ঠ দিনের টেলিফিল্ম ‘স্বপ্ন যাবে বাড়ি’, রুবাইয়েত মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম, টয়া প্রমুখ।

৭ম দিনের টেলিফিল্ম ‘শর্ত’, মাহমুদুর রহমান টিংকুর পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, স্বর্ণা, মম, মিলন প্রমুখ।

এছাড়া সাত পর্বে বিশেষ ধারাবাহিক ‘ভালো থাকার ৭টি উপায়’ প্রচারিত হবে প্রতিদিন রাত ৮ টায়। আমিরুল ইসলাম অরুনের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া, নাবিলা, তানিয়া বৃষ্টি ও কাজী উজ্জলসহ আরো অনেকে।