আসছে দেশি সুপারহিরো ‘কালি’
দিনের আলোয় সাধারন মানুষের মতো জীবনযাপন করলেও রাতের অন্ধকারে বদলে যায় তার রূপ। চোখের সামনে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতিগুলো নিজের অতিমানবীয় শক্তি দিয়ে দূর করে এক অজ্ঞাতপরিচয় নারী।ঢাকা নিবাসী এই অতিমানবীর নাম ‘কালি’।
এমনই এক গল্পকে উপজীব্য করে গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম সুপারহিরো ওয়েব সিরিজ ‘কালি’। অমিত আশরাফের রচনা ও পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজরা মাহমুদ। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেইলার।
এক মিনিট উনিশ সেকেন্ডের ট্রেইলারটিতে দেখা যায়, ঢাকার আর দশজন সাধারণ কর্মজীবি নারীর মতোই মায়া প্রতিদিন পাবলিক বাসে করে নিজের কর্মস্থলে যাওয়া আসা করে। দিনের বেলঅ হিজাবে মুখ ঢেকে চলাফেরা করলেও রাতের আঁধারে বেরিয়ে আসে তার প্রকৃত রূপ। অপরাধীদের মুখোমুখি সে হয় কোন মুখোশে মুখ না ঢেকেই।
ট্রেইলারের শেষে একটি শিশুকণ্ঠে প্রশ্ন শোনা যায়, ‘কালি, অন্য সুপারহিরোদের মতো তুমি মুখ ঢাকো না কেন?’; উত্তরে কালি বলে ওঠে ‘কারণ আমি চাই, ওরা আমার চেহারা দেখুক।”
‘কালি’র সঙ্গে এই দিক থিকে ডিসি কম্সি-এর অতিমানব ‘সুপারম্যান’-এর মিল খুঁজে পাওয়া যায়; জনসমক্ষে একজন সাংবাদিকের পরিচয়ের আড়ালে যে লুকিয়ে রাখে নিজের অমিত শক্তির আধারকে। শুধু তাই নয়, ‘কালি’র টাইটেল ক্রেডিটের দৃশ্যটিতে পাওয়া গেছে মার্ভেল সুপারহিরো ‘ডক্টর স্ট্রেইঞ্জ’-এর ট্রেইলারের সঙ্গে সাদৃশ্যও।
‘কালি’ নিয়ে অমিত আশরাফ গ্লিটজকে বলেন, “ আমরা সাধারন মানুষ আমাদের সাধারন ক্ষমতা দিয়ে যে সম্যস্যাগুলো দূর করতে চাই, কিন্তু পারিনা, সেসব সমস্যা সমাধানের জন্যই ‘কালি’র আবির্ভাব। এমনই এক থিম নিয়ে আমি এই ফিকশনটি র্নিমান করেছি।”
কালি ফিকশনে মায়া চরিত্রে অভিনয় করেছেন আজরা মাহমুদ। প্রথমবারের মতো এক অতিমানবীর চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “যখন এই সিরিজটির স্ক্রিপ্ট হাতে পাই, তখন গল্পটা পড়েই আমার খুব ভালো লেগে যায়। তাছাড়া সুপারহিরো চরিত্র- এই কথাটা শোনার পরেই মনের ভিতরে কেমন যেন একটা ফ্যান্টাসি কাজ করেছে। তবে এই গল্পে আমার যাপিত জীবনের অনেক বাস্তব গল্প তুলে ধরা হয়েছে। তাই সবকিছু মিলিয়ে আমার মনে হলো এই চরিত্রে অভিনয়টা করেই ফেলি।”
‘কালি’ ওয়েব সিরিজের প্রথম সিজনে দেখানো হবে পাঁচটি পব। ঈদ উপলক্ষ্যে ১২ সেপ্টেম্বর থেকে সিরিজটি দেখা যাবে www.bioscopelive.com-এ।
