ডিজেলকে হিন্দি শেখালেন দিপিকা!
দিপিকা পাড়ুকোন তার প্রথম হলিউডি সিনেমার ট্রেইলার প্রকাশের পর হইচই ফেলে দিয়েছিলেন দুনিয়াজুড়ে। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেইজ’ ছবির ট্রেইলারে তার খোলামেলা রূপ ও সাহসি অভিব্যক্তি নজড় কেড়েছিল সবার। এবার ফেসবুক লাইভে এসে সহ অভিনেতা ভিন ডিজেলকে হিন্দি শেখালেন তিনি!
লাইভ ভিডিওতে দেখা যায়, ডিজেল তার সিনেমার নায়িকা দিপিকাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। তিনি বলেন, “দিপিকা দারুণ একজন মানুষ, তার সাথে কাজ করতে পেরে আমিই খুবই আনন্দিত।”
দিপিকা ডিজেলকে হিন্দিতে কথাবার্তা বলতে শেখান। ভারতীয় দর্শকদের হিন্দিতে শুভেচ্ছা জানান ডিজেল।
২০১৭ সালে জানুয়ারির ২০ তারিখ মুক্তি পাওয়ার কথা রয়েছেদিপিকা অভিনীত প্রথম হলিউড ছবিটির।
