বুধবার ঢাকায় ‘রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী-ঢাকা মহানগর সংসদ উদযাপন করতে যাচ্ছে ‘রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী’।
বুধবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠান হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদীচী জানিয়েছে।
উদীচীর ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সফিউদ্দিন আহমেদ, শিক্ষাবিদ কাজী মদিনা, নজরুল গবেষক তাহা ইয়াসিন এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী।
