২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠলো ‘অজ্ঞাতনামা’র

সারাদেশে ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে নির্মাতা তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’ সিনেমাটি। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 06:15 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

‘অজ্ঞাতনামা’ সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী শেষে গ্লিটজকে তৌকির আহমেদ বলেন, “এই সিনেমাকে ঘিরে আমার খুব যে বেশি প্রত্যাশা রয়েছে মোটেও এমনটি নয়। কারন আমার সিনেমাগুলো থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকেই বলছি, সিনেমাটি দর্শকদের যদি ভালো লাগে তাহলে সেটাই আমার প্রাপ্তি। আমার সিনেমা যে বক্সঅফিস মাতিয়ে ফেলবে আমি মোটেও তেমনটি আশা করছিনা।”

‘অজ্ঞাতনামা’ সিনেমাটি র্নিমানের পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকির আহমেদ নিজেই।

জীবিকার সন্ধানে বিদেশে পারি দেওয়া শ্রমিক ও তাদের পরিবারের করুণ কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘অজ্ঞাতনামা’ সিনেমার কাহিনি। সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে অভিনয় করেছেন নিপুণ।

‘অজ্ঞাতনামা’র মাধ্যমে দীর্ঘ বিরতি শেষে বড়পর্দায় ফিরলেন অভিনেত্রী নিপুণ। এই সিনেমার মাধ্যমে দর্শকেরা নতুন এক র্বাতা পাবেন এমনটাই দাবী করলেন তিনি।

Image
সিনেমাটি দেখতে এসছিলেন তারকা দম্পতি সুবর্ণা মুস্তফা এবং বদরুল আনাম সৌদ 

সিনেমাটি দেখতে এসছিলেন তারকা দম্পতি সুবর্ণা মুস্তফা এবং বদরুল আনাম সৌদ 

গ্লিটজকে নিপুণ বলেন, “আমাদের ব্যক্তিজীবনে পাসর্পোট অনেক বড় একটি পরিচয় বহন করে। বিশেষ করে যখন কেউ দেশের বাইরে কেবল পাসর্পোটটাই আমাদের পরিচয়। সেই পাসর্পোট যেন কখনোই নকল কিংবা জাল না হয়, আমাদের সবার সেই দিকে লক্ষ্য রাখা উচিত। আমার সকল ভক্ত ও বিদেশে যারা আমাদের পরিচিত স্বজনরা কাজ করতে যান, তাদের জন্য এই সিনেমায় এই র্বাতাটাই রয়েছে।”

সব শ্রেণির দর্শকদের ‘অজ্ঞাতনামা’ ভাল লাগবে- এমনটাই বিশ্বাস নিপুণ-এর।

তিনি বলেন, “এই সিনেমা সকল শ্রেণির মানুষের জন্য। আমার মনে হয় সকল ক্ষেত্রের মানুষের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখা উচিত। আমার বিশ্বাস সিনেমাটি সকলের ভালো লাগবে।”

‘অজ্ঞাতনামা’ সিনেমায় আরও অভিনয় করেছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু,  শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান, শাহেদ আলী সুজন প্রমুখ।

চলতি বছরের ১৭ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় ‘অজ্ঞাতনামা’ সিনেমাটি প্রদর্শিত হয়। এছাড়াও একই মাসে ইতালির গালফ অব নেপলস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ঘরে তোলে বিশেষ সম্মাননা।

সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, আনন্দ, পূরবী( ময়মনসিংহ), মনিহার (যশোর) ও মাধবী (মধুপুর) সিনেমা হলে প্রদর্শিত হবে।