আকশায় যখন ‘সমকামী’
সিনেমাতে সমকামীদের বিষেশভাবে উপস্থাপনের বিষয়টি মোটেও পছন্দ নয় হিন্দি সিনেমার অভিনেতা আকশায় কুমারের। তার মতে, কোনো ‘বিশেষ ধারা’য় সমকামীদের উপস্থাপনের দরকার নেই, কারণ তারা আর সবার মতেই সাধারণ মানুষ। সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘ডিসুম’-এ আকশায় নিজেই অভিনয় করেছেন একটি সমকামী চরিত্রে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ প্রসঙ্গে আকশায় বলেন, “ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি বা কোনো বিশেষ সাজ-পোষাকের মাধ্যমে সমকামীদের উপস্থাপন করাটা একটি রীতে হয়ে গেছে। আমি বুঝি না যে কেনো বেশিরভাগ মানুষ হাত বাঁকিয়ে এক বিশেষ ভঙ্গিতে কথা বলটাকেই সমকামীতার অভিনয় বলে মনে করেন। সমকামীরা তো আসলে আমাদেরই মতো সাধারণ মানুষ।”
ইতোমধ্যেই বক্স অফিস মাতানো ‘ডিসুম’ সিনোটিতে অক্ষয়ের অতিথি চরিত্রটি দর্শকের মন জয় করে নিয়েছে। সিনেমায় নিজের ছোট কিন্তু গুরুত্ত্বপূর্ণ চরিত্রটি নিয়ে অক্ষয় বলেন, “আমি খুবই আনন্দিত যে দর্শক আমার চরিত্রটি পছন্দ করেছে। আমি সব সময়ই চাই নতুন কিছু করতে আর দর্শকদের ভালো লাগবে এমন কিছু উপহার দিতে।”
সিনেমার মূল চরিত্রের অভিনেতা ভারুন ধা্ওয়ান, জন আব্রাহাম ও জ্যাকুলিন ফার্নান্দেজকে ছাপিয়ে এ মূহুর্তে তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অতিথি চরিত্রে অভিনয় করা আকশায়-এর চরিত্রটিই। জেট-স্কিতে বসে থাকা, ঝুঁটি বাঁধা চুলের সুদর্শন স্পোর্স্টম্যানের এ চরিত্রটি মন কেড়ে নিয়েছে সবার।
শুক্রবারে মুক্তি পাওয়া অ্যাকশন অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটির গল্প এগিয়েছে এক ভারতীয় ক্রিকেটারের অপহরণের ঘটনায় ভারত ও পাকিস্তানের দুই পুলিশ অফিসারের অভিযানকে কেন্দ্র করে। সিনেমাটিতে খলনায়কের চরিত্র দিয়ে অনেকদিন পর অভিনয়ে ফিরেছেন আকশায় খান্না। অপহৃত ক্রিকেটারের ভূমিকায় দেখা গেছে সাকিব সালিমকে।
সিনেমাটি পরিচালনা করেছেন ভারুন-এর ভাই রোহিত ধাওয়ান। ৫৫ কোটি বাজেটের সিনেমাটি প্রথম তিন দিনেই বক্স অফিস থেকে তুলে এনেছে ৪২ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, বছরের অনতম হিট সিনেমায় পরিণত হবে এটি।
