চ্যানেলে চ্যানেলে ঈদের নাটক (পর্ব-১)
ঈদকে সামনে রেখে দেশের সরকারি ও বেসরকারী চ্যানেলগুলো আয়োজন করেছে ৭ দিনের বিশেষ অনুষ্ঠানমালার। এর মধ্যে অনেতগুলো চ্যানেলেই মূল আকর্ষণ হিসেবে থাকবে ঈদ উপলক্ষে তৈরি বিশেষ নাটক ও টেলিফিল্ম।
চ্যানেল আই
এবারের ঈদেও চ্যানেল আই সাতদিন জুড়েই তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছে বৈচিত্রপূর্ণ নাটক, বিশেষ ধধারাবাহিক এবং টেলিফিল্ম দিয়ে।
ঈদের সাতদিন জুড়েই রয়েছে জনপ্রিয় 'ছোট কাকু' সিরিজের ধারাবাহিক সাত পর্বের নাটক। ফরিদুর রেজা সাগরের গল্প এবং আফজাল হোসেনের নাট্যরূপে 'ছোট কাকু' সিরিজের এবারের ধারাবাহিক 'কুয়াকাটায় কাটাকাটি'। প্রচারিত হবে ঈদের সাত দিন সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে। অভিনয়ে আছেন আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত প্রমুখ।
বরাবরের মতই চ্যানেল আইতে থাকছে প্রয়াত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের নাটক। হুমায়ুন আহমেদের লেখা গল্প অবলম্বনে নাটক নির্মাণ করেছেন মেহের আফরোজ শাওন। ‘চৌধুরী খালেকুজ্জামানের গুনের সীমা নাই’ নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ, হিমি, প্রাণ রায়, ঝুনা চৌধুরী, জয়ন্ত চট্টপাধ্যায় প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে।
ঈদের দিন রাত ৯ টা ৩৫ মিনিটে রয়েছে সালাউদ্দিন লাভলু নির্মিত বিশেষ নাটক 'কইন্যা'। মাসুম রেজার গল্প অবলম্বনে নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ, ঈতিশা, নাসিম, ফরিদা ছন্দা, কংকন প্রমুখ।
এছাড়াও ঈদের ছয়দিনে প্রতিদিন সকাল এবং দুপুরে চ্যানেল আইতে দেখানো হবে প্রখ্যাত নির্মাতাদের বিশেষ টেলিফিল্ম। ঈদের দিন সকাল ১২ টা ৫ মিনিটে প্রচারিত হবে 'হাত বাড়িয়ে দাও'। সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন শম্পা রেজা, খায়রুল আলম সবুজ, হৃদি, সিনথিয়া, শোভা প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন মাহফুজ আহমেদের রচনা এবং পরিচালনায় দুপুর ২ টা ৩০ মিনিটে প্রচারিত হবে 'জল কলঙ্ক'। অভিনয়ে আছেন মাহ্ফুজ আহমেদ, রিচি, তাওসিফ, সাবিলা নুর প্রমুখ। ঈদের তৃতীয় দিন দুপুর ২ টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘রূপকথা’ মোস্তফা কামাল রাজ এর রচনা ও পরিচালনায় এতে অভিনয়ে আছেন তিশা, হৃদয় খান, সাবেরী আলম, আবদুল্লাহ রানা, শাওন প্রমুখ। রাকিবুল ইসলাম রাজিবের পরিচালনায় বিকাল ৪ টা ৩০ এ প্রচারিত হবে 'ভিনদেশী তারা'। অভিনয়ে আছেন মাহফুজ আহমেদ, ফারহানা মিলি প্রমুখ।
মুখোশ চ্যানেল আই: চ্যানেল আইয়ে দেখানো হবে ‘মুখোশ’ নাটকটি। অভিনয় করেছেন সজল ও বাঁধন।
ঈদের পঞ্চম দিন দুপুর ২ টা ৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘চেয়ারম্যানের চরিত্র ফুলের মত পবিত্র’। রানা জাকারিয়ার রচনা ও খালিদ হোসেন সম্রাটের পরিচালনায় এই টেলিফিল্মে আছেন নায়ক রাজ রাজ্জাক, আহসানুল হক মিনু, হিমি, খালিদ হোসেন সম্রাট প্রমুখ। বিকেল সাড়ে চারটায় থাকছে রাজিব হাসানের টেলিফিল্ম ‘নীল কমল’। অভিনয়ে আছেন ইমন, মৌসুমী হামিদ, শম্পা রেজা, প্রনব প্রমুখ।
ষষ্ঠ দিনের অনুষ্ঠানমালায় বেলা আড়াইটায় থাকছে রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও সাইদুর রহমান রাসেলের পরিচালনায় টেলিফিল্ম 'ক্যামেলিয়া'। অভিনয় করেছেন মেহজাবিন, তওসিফ, তানিয়া আহমেদ, অবাক, স্বাধীন খসরু, রফিক উল্লাহ সেলিম প্রমুখ। আর বিকেল সাড়ে চারটায় থাকছে টেলিফিল্ম 'জান'। ফারুক হোসেনের রচনা ও রাজিব রসুলের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন মোর্শারফ করিম, নীলা, আ খ ম হাসান, ডলি জহুর প্রমুখ।
ঈদের দ্বিতীয় থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭ টা ৫০ মিনিট এবং রাত ৯ টা ৩৫ মিনিটে রয়েছে ঈদের বিশেষ নাটক। দ্বিতীয় দিন থাকছে রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের নাটক 'ফুলজান'। অভিনয়ে আছেন আজাদ আবুল কালাম পাভেল, তারিন, দিলারা জামান প্রমুখ। পরবর্তীতে রয়েছে ইশতিয়াক আহমেদ রুমেলের নাটক 'লাল বাক্স'। অভিনয় করেছেন মোশাররফ করিম এবং নাদিয়া।
ঈদের তৃতীয় দিন ৭ টা ৫০ মিনিটে থাকছে ফেরদৌস হাসানের নাটক 'এক শত্রু এক ঠাঠা'। অভিনয়ে আছেন সজল, সুমাইয়া শিমু, ডঃ এজাজ, রিপা, রিনা রহমান, দুলাল, তিশা প্রমুখ। ৯ টা ৩৫ এ প্রচারিত হবে আনিসুল হকের লেখা এবং শামীম শাহেদের পরিচালনায় নাটক 'রঙ্গিন দ্বিধা'। অভিনয় করেছেন রিয়াজ, স্পর্শিয়া, দ্বীপা খন্দকার, সেতু প্রমুখ। চতুর্থ দিন রাত ৭ টা ৫০ মিনিটে প্রচারিত হবে আশফাক নিপুনের নাটক 'বাহানা'। এতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, লুৎফর রহমান জর্জ, তানিয়া আহমেদ, নাদের চৌধুরী, নীলা, আজাদ, আরফান প্রমুখ। রাত ৯ টা ৩৫ মিনিটে প্রচারিত হবে অঞ্জন আইচের নাটক 'তক্ষক'। অভিনয় করেছেন নিরব, শবনম ফারিয়া, সাবেরী আলম প্রমুখ।
ঈদের পঞ্চম দিন রাত ৭ টা ৫০ মিনিটে রয়েছে নাটক 'বিড়ম্বনা'। হামেদ হাসান নোমানের রচনা ও ইমরাউল রাফায়েতের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন পূর্ণিমা, মীর সাব্বির, আরফান আহমেদ, কচি খন্দকার প্রমুখ। রাত ৯ টা ৩৫ মিনিটে থাকছে নাটক 'ঘ্রাণ বাবা'। রনক ইশরামের লেখা এবং সাজ্জাদ সুমনের পরিচালনায় এই নাটকে আছেন নিপুণ, ইরফান নিশো, ফারুক আহমেদ, সাবেরী আলম প্রমুখ। আর ষষ্ঠ দিন সন্ধ্যা ৭ টা ৫০ এ থাকছে কৌশিক শংকর দাশের নাটক ‘সবজান্তা ভালবাসা’। অভিনয়ে আছেন তিশা, ইরেশ যাকের প্রমুখ। আর রাত ৯ টা ৩৫ মিনিটে প্রচারিত হবে মতিয়া বানু শুকুর নাটক 'ইয়েস বস'। অভিনয়ে আছেন প্রভা, মীর সাব্বির, মিথিলা প্রমুখ।
কমলা সুন্দরী জিটিভি: ঈদ উপলক্ষ্যে বিশেষ টেলিফিল্ম ‘কমলা সুন্দরী’ প্রচারিত হবে গাজি টিভিতে। অভিনয় করেছেন স্বাগতা এবং আরফান নিশো।
গাজি টিভির এবারের ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ হলো ৭ দিনে দেশের সাতটি ভিন্ন ভিন্ন অঞ্চলের সাতটি আঞ্চলিক ভাষার ৭ টি বিশেষ নাটক। ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী সাত দিন সন্ধ্যা ছয়টায় দেখানো হবে নাটকগুলো।
ঈদের দিন প্রচারিত হবে ঢাকাইয়া ভাষার নাটক ‘মোরগ পোলাও’। এটির মূল চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম ও রিচি সোলায়মান। দ্বিতীয় দিন দেখানো হবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ‘গুষ্টি গুষ্টি কিলাকিল’। এতে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, ইভানা এবং কাজী উজ্জ্বল। তৃতীয় দিনের নাটক ‘হেতেন ইগাইন কিয়া কয়’। নেয়াখালির ভাষার নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, রওনকসহ আরও অনেকে। চতুর্থ দিনে থাকছে খুলনার আঞ্চলিক ভাষার নাটক ‘একদা একজন’। তারিক আনাম খান ও মৌসুমী হামিদ এতে অভিনয় করেছেন প্রধাণ চরিত্রগুলোতে। পঞ্চম দিনে থাকছে, ‘রাজা বাদশা নবাব’। পাবনার আঞ্চলিক ভাষার এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। ষষ্ঠদিনে দেখানো হবে ‘ইকবাল মামু’। বরিশালের আঞ্চলিক ভাষার নাটকেটিতে অভিনয় করেছেন, জাহিদ হাসান ও মৌসুমী হামিদ। সপ্তমদিনের নাটক সিলেটের আঞ্চলিক ভাষার ‘গোলমাল’। অভিনয়ে আছেন, সাজু খাদেম ও সানজিদা প্রীতি।
গাজি টিভির প্রধান আকর্ষণ অভিনেতা মোশাররফ করীমকে কেন্দ্রীয় চরিত্রে রেখে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘চান্স মাস্টার’। ঈদের সাতদিন নাটকটি দেখানো হবে রাত আটটায়।
এছাড়াও ‘মোশারারফ করীম কমেডি ফেস্ট’ নামের আরেকটি আয়োজনে প্রতিদিন একটি করে নাটক দেখানো হবে, যেগুলোর কেন্দ্রীয় চরিত্রে থাকবেন এই অভিনেতা। ঈদের দিন থেকে শুরু করে পরের সাতদিনে রাত সাড়ে দশটায় ক্রমান্বয়ে দেখানো হবে ‘চোরের একদিন’, ‘প্রেমের নাম বেদনা’, ‘মায়াবতী’, ‘কারেন্ট গেলে ভয় পাবেন না’, ‘পাপ’, ‘একটা লাইক দিবেন প্লিজ’ ও ‘জ্বি স্যার ঠিক বলেছেন’।
গাজি টিভিতে ঈদের সাতদিন রাত সাড়ে আটটায় দেখানো হবে একটি করে প্রেমের নাটক। ‘রোমান্টিক ড্রামা ফেস্ট’ নামের এই আয়োজনে ঈদের দিন দেখানো হবে ‘অসময়ের লিরিক’। এতে অভিনয় করেছেন বর্ষীয়ান দুই অভিণয় শিল্পী হাসান ইমাম এবং দিলারা জামান। দ্বিতীয় দিনের নাটক, ‘মানিক মেকার আর মায়াবতী’। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তফা। তৃতীয় দিনে দেখানো হবে ‘শেষের পরে’। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও শমী কায়সার। চতুর্থ দিনের নাটক, ‘প্রেম আমার’। পঞ্চম দিনে দেখানো হবে ‘প্রেম একটি রাসায়নিক বিক্রিয়া’। আভিনয়ে তাহসান ও মিথিলা। ষষ্ঠ দিনে দেখানো হবে ‘ইউ মি অ্যান্ড বেইবি’। অভিনয় করেছেন জন ও অপর্ণা। সপ্তম দিনে দেখানো হবে ‘আবেশ’। অভিনয় করেছেন সাফা কবীর ও সালমান মুক্তাদীর।
এছাড়াও সাতদিনে সাতটি বিশেষ টেলিফিল্ম থাছে ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে। প্রতিটি টেলিফিল্ম শুরু হবে রাত ১১ টায়।
ইদের দিন দেখানো হবে, ‘কথোপকথন’। অভিনয় করেছেন অপূর্ব, তাহসান, মিথিলা এবং মোৗসুমী হামিদ। দ্বিতীয় দিনে দেখানো হবে ‘এক্স ফ্যাক্টর: দ্য গেইম ওভার’। অভিনয় করেছেন অপূর্ব, জাকিয়া বারী মম ও ইরেশ জাকের। তৃতীয় দিনের টেলিফিল্ম, ‘লাইক অ্যান্ড শেয়ার রিলোডেড’। অভিনয়ে আছেন, জন, মিশু সাব্বির, অপর্ণা ও সুমন পাটোয়ারি। চতুর্থ দিনের টেলিফিল্ম ‘দুই অংশের শেষ এখানেই’। অভিনয় করেছেন টয়া, মিশু সাব্বির প্রমুখ। পঞ্চম দিনের টেলিফিল্ম ‘কমলা সুন্দরী’। অভিনয়ে আছেন ফজলুর রহমান বাবু, স্বাগতা সানু। ষষ্ঠ দিনের টেলিফিল্ম ‘প্রজেক্ট ব্লু ডটকম’। অভিনয় করেছেন মম ও অপূর্ব। সপ্তম দিনের শেষ টেলিফিল্ম ‘জার্নি’। অভিনয় করেছেন টয়া, সাফা কবীরসহ আরও অনেকে।
গাজি টিভির প্রতিটি নাটক ও টেলিফিল্মের অন্যতম বৈশিষ্ট্য হলো, এগুলো বিরতিহীন। অর্থাৎ, নাটকের মধ্যে বিজ্ঞাপন বিরক্তির সৃষ্টি করবে না।
সিস্টার্স একুশে টিভি: ঈদ উপলক্ষ্যে বিশেষ টেলিফিল্ম ‘সিস্টার্স’ প্রচারিত হবে একুশে টিভিতে। অভিনয় করেছেন রিয়াজ এবং প্রভা।
একুশে টেলিভিশন তাদের ঈদ আয়োজন সাজিয়েছে ৭ পর্বের তিনটি বিশেষ ধারাবাহিক নাটক দিয়ে।
আঞ্চলিক ভাষার বিশেষ ধারাবাহিক নাটক ‘সাবধান’ ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, উর্মিলা, নিশাসহ আরও অনেকে।
‘নুরুল হকের ভাষা চর্চা’ নামের হাস্যরসাত্মক ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতিদিন সাড়ে সাতটায়। নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সাজু খাদেম, মারজুক রাসেল ও কচি খন্দকার।
ঈদের সাতদিন রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে আরেকটি হাস্যরসাত্মক ধারাবাহিক নাটক ‘হানিমুন এক্সপ্রেস’। এই নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, ইমন, ভাবনা, নাদিয়া, আবুল হায়াত ও দিলারা জামান।
এছাড়াও প্রতিদিন একটি করে একক নাটক ও টেলিফিল্ম থাকছে একুশে টিভির ঈদ আয়োজনে।
ইদের দিন বেলা ১১ টা ১৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘ত্রিমাত্রিক’। এতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, তারিন ও ভাবনা। দ্বিতীয় দিন দেখানো হবে অনিমেষ আইচের টেলিফিল্ম ‘ভেতর বাহির ২+২=৩’। এতে অভিনয় করেছেন, জাহিদ হাসান ও ভাবনা। তৃতীয় দিন দেখানো হবে, ‘ত্রিকোণমিতি’। অভিনয়ে আছেন, আজাদ আবুল কালাম, তিশা ও শবনম ফারিয়া। চতুর্থ দিনের টেলিফিল্ম ’১৮ প্লাস’। অভিনয়ে তৌসিফ ও শবনম ফারিয়া। পঞ্চম দিনের টেলিফিল্ম, ‘সিস্টার্স’। অভিনয় করেছেন রিয়াজ, তানজিকা ও প্রভা। ষষ্ঠ দিনের টেলিফিল্ম, ‘একটি ছোট গল্প’। অভিনয়ে রিচি সোলায়মান ও চঞ্চল চৌধুরী। সপ্তম দিনের টেলিফিল্ম ‘মাধুরী তোমার আঁচলে’। অভিনয় করেছেন, তিশা, নিশো ও আবুল হায়াত।
ঈদের সাত দিনের অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত আটটায় প্রচারিত হবে বিশেষ একক নাটক। ঈদের দিন রয়েছে ‘লাভ ইউ বলিনি’। অভিনয়ে আছেন অপূর্ব, ঝুমুর, শ্রবণ্য, কায়েস চৌধুরী প্রমুখ। দ্বিতীয় দিন প্রচারিত হবে 'এঁহওয়ালা'। অভিনয়ে অপূর্ব, উর্মিলা প্রমুখ। ঈদের তৃতীয় দিনে থাকছে মোক্তাদির শানের নাটক ‘ইতি+ফরহাদ’। অভিনয় করেছেন তাওসিফ এবং সাফা কবির। চতুর্থ দিন থাকছে তুহিন হোসেনের নাটক ‘দৌড়ের উপর প্রেম’। অভিনয়ে আছেন অপূর্ব এবং ঝুমুর। পঞ্চম দিনে থাকছে ফরহাদ হোসেনের নাটক 'চেয়েছো যখন'। অভিনয়ে আছেন সজল, অন্বেষা, কেয়া প্রমুখ। ষষ্ঠ দিন প্রচারিত হবে চয়নিকা চৌধুরির নাটক 'পালাতক'। অভিনয় করেছেন মম, সজল, দীপা খন্দকার প্রমুখ। শেষ দিন প্রচারিত হবে চয়নিকা চৌধুরির আরেকটি নাটক ‘শতাব্দীর শ্রেষ্ঠ প্রেম’। কলাকুশনী হিসেবে আছেন শ্যামল মাওলা, মৌসুমী হামিদ প্রমুখ।
