কানে অ্যাশের স্বর্ণচ্ছটা
৬৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ন্যুড রঙের সান্ধ্য পোশাকে সবার নজর কাড়েন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার তৃতীয় দিনে এলি সাবের নকশায় সোনালী রঙের পোশাকে আরও একবার সবাইকে চমকে দিলেন তিনি।
পোশাক এবং সাজের সঙ্গে মিলিয়ে ফ্যারাগামো ব্র্যান্ডের জুতা আর বুশেরনের হীরের হার পরেছিলেন তিনি।
পনেরোবারের মতো কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া যোগ দিয়েছেন প্রসাধনী ব্র্যান্ড লরিয়েল প্যারিস-এর পণ্যদূত হিসেবে। কান উৎসবের তৃতীয় দিনে আমন্ত্রীত অতিথিদের সঙ্গে তিনি উপভোগ করেন ‘লে বোন গ্রস গিন্ট’ সিনেমাটি।
