২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৃহন্নলা'র পুরস্কার বাতিল: 'এটা আমাদেরও লজ্জা'

২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ২৬টি বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সিনেমা, শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে পুরস্কার অর্জন করে সরকরি অনুদানে নিমর্িত মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’ সিনেমাটি। কিন্তু অন্যের গল্প নকল করে চলচ্চিত্র তৈরির অভিযোগ অভিযোগ প্রমাণিত হওয়ায় বাতিল হয়েছে তিনটি পুরস্কারই। আর এ বিষয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার কতর্ৃপক্ষ এবং শিল্পী সমাজের জন্য একটি লজ্জাজনক বিষয় বলে মনে করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অনেক শিল্পী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 07:32 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

এ বিষয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চলচ্চিত্র ‘গেরিলা’র র্নিমাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বললেন, “যেহেতু প্রমাণিত হয়েছে সিনেমার আসল গল্পটি র্নিমাতার নয় এবং এ ব্যাপারে সঠিক ও বৈধ অনুমতি, প্রমাণাদিও তার কাছে নেই, সেহেতু সরকারের যথাযথ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক সিদ্ধান্ত বলেই আমি মনে করি। যদিও এমন একটি অনাকাঙক্ষিত ঘটনার জন্য জাতীয় চলচ্চিত্রের মতো সম্মানজনক পুরস্কার নিয়ে একটু আলোচনা হলো কিন্তু দুভর্াগ্যবশত পুরস্কার কমিটিতে যারা ছিলেন তাদের কেউ সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট গল্প ‘গাছটি বলেছিলো’ পড়েননি। মূলত এই বিষয়টাই আমার কাছে খুব অবাক লেগেছে। আগে থেকেই ‘গাছটি বলেছিলো’ গল্পটা পড়া থাকলে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ সিনেমাটি প্রথমেই শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করতো।”

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর সঙ্গে কণ্ঠ মেলালেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি বললেন,“ জুরি বোর্ডে পুরস্কার দেওয়ার জন্য যারা থাকেন তাদেরকে প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা শিল্পী ও কলাকুশলী নির্বাচন করার সময় আরো অনেক বেশি দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। কারণ পুরস্কার অজর্নের পরে জনগণের কাছে যখন পুরস্কার প্রাপ্তির খবর পৌঁছে যায় তখন এমন একটি ঘটনা শিল্পী সমাজকে আসলেই ছোট করে তাই না? ‘বৃহন্নলা’ সিনেমার জন্য মিথ্যা তথ্য দেওয়া হলো, এটা কেবলমাত্র তার একার লজ্জা নয় বরং এটা আমাদেরও লজ্জা। এরকম একটি মিথ্যা তথ্য দিয়ে সিনেমাটি পুরস্কার পেলো, জুরি বোর্ড কিভাবে এমনটা করলেন সেটাও একটা লজ্জার ব্যাপার।”

র্নিমাতা মুশফিকুর রহমান গুলজার বললেন, “ চলচ্চিত্র সেন্সরে জমা দেওয়ার সময় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জমা দেওয়ার সময় একটি অঙ্গীকার করতে হয় যে, সিনেমার গল্প, চিত্রনাট্যসহ যাবতীয় যা কিছু যার নামে লেখা হয়েছে এগুলো মৌলিক ও সত্য...সৈয়দ মুস্তাফা সিরাজের ‘গাছটি বলেছিলো’ গল্পটি আমার পড়া হয়ে ওঠেনি। কিন্তু এর আগেও একই লেখকের গল্প নিয়ে তিনি (মুরাদ পারভেজ) ‘চন্দ্রগ্রহণ’ সিনেমাটি নিমর্াণ করেছিলেন, যার জন্য মুরাদ পারভেজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এবার কেন গোপন করলেন তা আমার বোধগম্য নয়। তবে আমার খুবই দুঃখ লেগেছে, কারণ তিনি (মুরাদ পারভেজ) একজন গুণী নিমর্াতা। আমি আমার অনেক আলোচনাতেই তার ‘চন্দ্রগ্রহণ’ সিনেমার উদাহারণ টেনে কথা বলে থাকি। গোপন না করে সিনেমার জন্য গল্পটি কোন জায়গা থেকে নেয়া হয়েছে তা স্বীকার করলেই হতো, লেখতের নামটি লিখে দিলেই আর কোনো সম্যস্যা হতো না।”

এদিকে ‘বৃহন্নলা'র পুরো বিষয়টি বেশ অস্বস্তিকর বলে মনে করছেন র্নিমাতা মেহের আফরোজ শাওন। তিনি বললেন,“ আমার কাছে ‘বৃহন্নলা’ সিনেমার পুরো বিষয়টি খুব অস্বস্তিকর। আমি নিজে একজন নিমর্াতা হিসেবে মনে করি, একজন নিমর্াতাকে হতে হবে খাঁটি। কোন দিক থেকে খাঁটি? তাকে লিখতে পারতেই হবে এমন কোনো কথা নেই। তার আইডিয়াতেই গল্প হতে হবে এমন কোনো কথা নেই। একটা মৌলিক গল্প থেকে তিনি একটি চমৎকার সিনেমা নিমর্াণ করতেই পারেন। পৃথিবীর সবচেয়ে বড় বড় নিমর্াতারা সব সময় নিজের গল্প নিয়েই সিনেমা নিমর্াণ করেননি, এরকম সাহিত্য থেকে ধার করেই কিন্তু সিনেমা নিমর্াণ করেছেন...একজন মানুষ অন্যের গল্প নিজের নাম ব্যবহার করে চালিয়ে দেবে এই বিষয়টা আমার কাছে খুবই অস্বস্তিকর...যেহেতু তার (মুরাদ পারভেজ) আগের সিনেমাটা একই লেখকের (সৈয়দ মুস্তাফা সিরাজ) গল্প থেকে নেয়া, সাধারণত আমি যখন একজন লেখকের কোনো গল্প থেকে সিনেমা নিমর্াণ করি তখন সেই লেখকের অন্য গল্পগুলোর প্রতিও আমার একটা আগ্রহ থাকে। সেখানে সেই লেখকের গল্পের সাথে কাকতালীয়ভাবে মিলেই যাবে সেখানে অবশ্যই অসততার পরিচয় দিয়েছেন এবং যিনি অসততার পরিচয় দিয়েছেন তার পুরস্কার বাতিল হওয়াটা আমার কাছে কোনো অন্যায় মনে হয়নি। আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু শাস্তি হওয়ার প্রয়োজন ততটুকু তার হয়েছে।”

'মৃত্তিকা মায়া’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী র্নিমাতা গাজী রাকায়েত বললেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যাপারটা খুবই দুঃখজনক। তার ‘চন্দ্রগ্রহণ’ সিনেমাতে আমি অভিনয় করেছিলাম...মুরাদ পারভেজ যে ভুলটি এখানে করেছেন, তা হলো অ্যাকনলেজমেন্ট (স্বীকৃতি) নিয়ে। এই কেয়ারলেস হওয়াটা উচিৎ হয়নি। এই অ্যাকনলেজমেন্টটুকু করলেই আর আজকের এই অবস্থাটা হতো না...এমন ঘটনা আমাদের কাম্য নয়। কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অত্যন্ত সম্মানীয় একটি ব্যাপার।সেক্ষেত্রে আমার মনে হয় মুরাদের এটা ভুলই হয়েছে। যদি একটু সচেতন থাকতো…”