সোহার সঙ্গে বিচ্ছেদের খবর উড়িয়ে দিলেন কুনাল
বেশ কিছুদিন ধরেই ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সোহা আলি খান এবং কুনাল খেমুর বিচ্ছেদের। শোনা যাচ্ছিল, সংসারে ভাঙন লেগেছে নববিবাহিত এই জুটির। এবার
এবার সরাসরি এই খবর প্রত্যাখ্যাস করলেন কুনাল। টুইটারে জানালেন নিজের প্রতিক্রিয়া।
শনিবার কুনাল টুইট করেন, “কী? আমার সংসার কেন ভাঙনের মুখে? আমি কেন বিচ্ছেদের দিকে এগুবো? আমি কি অন্য জগতে বাস করছি, নাকি মানুষ উল্টোপাল্টা খবর ছাপাচ্ছে?”
এরপর সালমান খানের ‘ওয়ান্টেড’ সিনেমার বিখ্যাত এক সংলাপ অনুকরণ করে আরেকটি টুইট করেন কুনাল। সহধর্মীনি সোহাও সঙ্গে সঙ্গেই পোস্টটি রিটুইট করেন।
“একবার যখন আমি প্রতিজ্ঞা করে ফেলি, আমি তখন গণমাধ্যমের কথাও শুনি না!”
ভারতীয় বিভিন্ন পত্রপত্রিকায় খবর এসেছিল, বাবা হতে চান কুনাল। কিন্তু সোহা এখনই গর্ভধারণে রাজি নন বলেই দ্বন্দ্বমুখর হয়ে পড়েছিল তাদের দাম্পত্য।
২০১৪ সালে প্রেমে পড়ার পর থেকে সোহার সঙ্গে একই ছাদের নিচে বসবাস করে আসছিলেন ‘গো গোয়া গন’ খ্যাত কুনাল। ২০১৫ সালে বিয়ে করেন তারা।
চলতি বছরে হিন্দি সিনে তারকাদের মধ্যে অনেকেই হেঁটেছেন বিচ্ছেদের পথে। শুরুটা হয়েছিল ক্যটরিনা কাইফ ও রানবির কাপুরের ছয় বছরের প্রেমের অবসানের মধ্য দিয়ে। এরপর খবর আসে ফারহান আখতারের সঙ্গে তার স্ত্রী আধুনার বিয়ে বিচ্ছেদের। সর্বশেষ এই পথের পথিক হয়েছেন আরবাজ খান এবং তার স্ত্রী মালাইকা আরোরা।
