শেষ হচ্ছে ‘ভ্যাম্পায়ার ডায়েরিজ’?
‘ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর অষ্টম সিজন শুরুর প্রতীক্ষায় থাকা ভক্তদের জন্য দুঃসংবাদ। সিরিজটির অন্যতম চরিত্র ডেমন সালভাটরের চরিত্র রূপদানকারী অভিনেতা ইয়ান সমারহ্যাল্ডার জানিয়ে দিলেন অষ্টম সিজনই হতে চলেছে সিরিজটির শেষ সিজন।
অবশ্য নিমর্াতাদের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
রবিবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে আয়োজিত এক অনুষ্ঠানে সমারহ্যাল্ডার বলেন, “সিরিজের গল্পটির সঙ্গে সুবিচার করার জন্য আমরা শেষ আরেকটি সিজন দর্শকদের সামনে আনতে যাচ্ছি।” তার এই কথাতেই ছড়িয়ে পড়ে অষ্টম সিজনেই ‘ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর ইতি টানার গুঞ্জন।
কিছু দিন আগেই সিরিজের অন্যতন প্রধান চরিত্রের অভিনেত্রী ক্যাট গ্রাহাম জানিয়েছিলেন যে অষ্টম সিজনেই বিদায় নিচ্ছেন তিনি। এবার ইয়ান সমারহ্যাল্ডারের এই বক্তব্য দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এর ভক্তদের।
